1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জ লুট হওয়া বিপুল পরিমানে অস্ত্র সরঞ্জাম উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম:
মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা

মুন্সীগঞ্জ লুট হওয়া বিপুল পরিমানে অস্ত্র সরঞ্জাম উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪ ১১:৪৪ এএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে সদর থানা ও ট্রাফিক পুলিশ কার্যালয় থেকে লুট হওয়া বিপুল পরিমানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে জেলা সার্কিট হাউজে উদ্ধার হওয়া এসব অস্ত্র সরঞ্জাম পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী। এসময় জেলা পুলিশ সুপার আসলাম খান সহ সেনাবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলো।

উদ্ধারকৃত  অস্ত্র সরঞ্জামের মধ্যে ছিলো রাইফেল, পিস্তল, শর্টগানসহ মোট বিভিন্ন ধরনের ১৪০টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৯৩৯রাউন্ড গোলাবারুদ। এছাড়াও উদ্ধার করা হয় লক্ষাধিক নগদ অর্থ, পুলিশের পোষাক সামগ্রী।

সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেন জানান, উদ্ধারকৃত অস্ত্র সামগ্রিক মধ্যে লুটের পর সেচ্ছায় অনেকে জমা দিয়েছে, এবং অভিযানে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। লুট হওযা অস্ত্র ও সরকারি সরঞ্জাম জমা দেওয়ার জন্য ২৩আগষ্ট পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে। এরমধ্যে যাদের কাছে অস্র সরঞ্জাম রয়েছে তাদের জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে একইদিন জেলার টঙ্গীবাড়ী থানা থেকে লুট হওয়া ৭৯টি আগ্নেয়াস্ত্র ও ৩হাজার ৮৯১টি গোলাবারুদ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

অস্ত্র হস্তান্তর অনুষ্ঠান পরিচালনা করেন সেনাবাহিনী ক্যাপ্টেন রিফাত রহমান ও ক্যাপ্টেন চার্লস।

এই বিভাগের আরো খবর