1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মেঘনা আলমের সব ব্যাংক হিসাব তলব - আজকের কাগজ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম:
পল্লবীতে মিছিলের চেষ্টার অভিযোগে নিষিদ্ধ আ. লীগ-ছাত্রলীগের ১৭ নেতা-কর্মী গ্রেপ্তার সাপাহারে যাত্রা শুরু করল প্রেসিডেন্ট ডায়াগনস্টিক সেন্টার কেশমে হামলার জবাবে কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের তাণ্ডব বিভেদ-বিভাজনের কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেয়া হবে না: তথ্যমন্ত্রী সেউতায় অনুপ্রবেশের চেষ্টায় নিহত ১৯, সেনা মোতায়েনের ঘোষণা স্পেনের ধর্মের নামে বিভাজনের সুযোগ নেই: মির্জা ফখরুল ফেসবুকে প্রেম, ধর্মান্তরিত হয়ে চীনের ওয়্যাং বিয়ে করলেন বাংলাদেশী লিজাকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা জানালেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত চট্টগ্রামে বাসের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ৩ অটোরিকশা, নিহত ২

মেঘনা আলমের সব ব্যাংক হিসাব তলব

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫ ২:৫০ পিএম
আলোচিত মডেল মেঘনা আলম
শেয়ার করুন

আলোচিত মডেল মেঘনা আলমের সব ধরনের ব্যাংক হিসাবের যাবতীয় তথ্য তলব করা করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ সোমবার সব ব্যাংকের কাছে এসব তথ্য চেয়ে চিঠি দিয়েছে তারা।

বিএফআইইউয়ের ওই চিঠিতে বলা হয়েছে, মেঘনা আলমের ব্যক্তিগত তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে সাত কার্যদিবসের মধ্যে পাঠাতে হবে।

মেঘনা আলমকে ৯ এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে ১৫ এপ্রিল মেঘনা, দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা দুই-তিনজনের বিরুদ্ধে মামলা করেন ধানমন্ডি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুল আলীম।

ওই মামলায় বলা হয়েছে, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় আসামিরা জনৈক কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার (প্রায় ৬০ কোটি টাকা) অর্থ দাবি করেছেন। তবে মামলার এজাহারে ওই কূটনীতিকের নাম উল্লেখ করা হয়নি।

মামলার অভিযোগে বলা হয়, গত ২৯ মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক হয়। বৈঠকে মেঘনা, সমিরসহ কয়েক ব্যক্তি অংশ নেন। এতে কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি ও আদায়ের সিদ্ধান্ত হয়। এই গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল প্রতারণা করে অর্থ আদায় করা। আসামিদের এই কার্যক্রমের কারণে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে রাজধানীর ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজির মামলায় গত ১১ এপ্রিল গ্রেপ্তার হন সমির।

এই বিভাগের আরো খবর