1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: সময়সীমা দেড় মাস বাড়ালো বিআরটিএ - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মুফতি ফয়জুল করীম |: রাষ্ট্রের সর্বস্তরে ইসলামী শরীয়াহর আদর্শ বাস্তবায়ন অপরিহার্য মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: সময়সীমা দেড় মাস বাড়ালো বিআরটিএ স্মার্ট স্পিকার কি গোপনে সব কথা শুনে রাখছে? অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, হতে পারে ঘূর্ণিঝড়: আবহাওয়া অধিদপ্তর মৌলিক সংখ্যা কি ৬k ± ১ আকারের? জেনে নিন প্রমাণ শ্যামনগরে ১০ গুণীজন ও পাঁচ সাংবাদিক পেলেন সংবর্ধনা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে তৃতীয় দিনেও মহাসড়ক অবরোধ ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে ইসরাইলি নির্বাচনে অচলাবস্থা, কেন ব্যালটে ছিল না গাজা

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট: সময়সীমা দেড় মাস বাড়ালো বিআরটিএ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৩:২৭ পিএম
শেয়ার করুন

মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট যুক্ত করার জন্য অতিরিক্ত সময় পাচ্ছেন মালিকরা। বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ) এই সময়সীমা দেড় মাস বাড়িয়ে নতুন সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে। গত ২৯ অক্টোবর, বৃহস্পতিবার এক বিবৃতিতে বিআরটিএ তাদের ফেসবুক পেজের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত নম্বরপ্লেট সংযোজনের সুযোগ পাবেন মোটরসাইকেল মালিকরা।

এর আগে ১৬ অক্টোবরের এক জরুরি গণবিজ্ঞপ্তিতে মোটরসাইকেলের পেছনে কর্তৃপক্ষের অনুমোদিত আরএফআইডিসহ রেট্রো-রিফ্লেক্টিভ ধাতব নম্বরপ্লেটের পাশাপাশি সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছিল। তখন এই কাজ সম্পন্ন করার জন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল কর্তৃপক্ষ। এখন সেই সময়সীমা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

সড়ক পরিবহণ আইন, ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২ অনুযায়ী, মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্দিষ্ট মাপ ও নকশা অনুসরণ করে সামনের অংশে নম্বরপ্লেট বসাতে হবে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। এছাড়া স্কুটার বাদে অন্যান্য মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেট হতে হবে ২৮৫ মিলিমিটার লম্বা ও ৫০ মিলিমিটার চওড়া।

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, এই নম্বরপ্লেটের অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। নিবন্ধন নম্বর একটি আনুভূমিক রেখায় লিখতে হবে, যার একটি উদাহরণ হিসেবে ‘ঢাকা মেট্রো-ল-১১-১২২৯’ উল্লেখ করেছে কর্তৃপক্ষ। নির্ধারিত এই মাপ ও নকশা কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে সকল মোটরসাইকেল মালিকদের প্রতি।

এই বিভাগের আরো খবর