1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
রাতেই শুরু হচ্ছে চিরুনি অভিযান - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
হার্ভার্ডের লিড ফেলোশিপ ২০২৭–২৮: আবেদনের সুযোগ ১৫ নভেম্বর পর্যন্ত ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৯: তদন্তে নামল এনটিএসবি সিলেটে জন্মদিন উদযাপন করলেন তৌসিফ, সঙ্গী ছিলেন সাফা ও টয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গায় পদ হারালেন ছাত্রদল সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্বে শফিকুল ও জাহাঙ্গীর তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান সাদিক খান রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মনিরুজ্জামান, উচ্ছ্বসিত এলাকাবাসী

রাতেই শুরু হচ্ছে চিরুনি অভিযান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫ ৪:০৫ পিএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় গাজীপুরে আজ শনিবার রাতেই চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান।

সাবেক মন্ত্রীর বাসায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীদের হামলার ঘটনায় আজ দুপুরে গাজীপুর জেলা শহরের রাজবাড়ী সড়কে বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত হয়ে তিনি এ ঘোষণা দেন।

কমিশনার ড. নাজমুল করিম খান জানান, হামলার ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলামকে বরখাস্ত এবং ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের যথাযথ দায়িত্ব পালন না করার জন্য শিক্ষার্থীদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘গতকাল রাতে যে ঘটনাটি ঘটেছে, তাতে পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। আমি ব্যর্থতা স্বীকার করে নিচ্ছি। হামলাকারী কাউকে ছাড়া হবে না, প্রতিটি হামলার জবাব দেওয়া হবে। যেসব পুলিশ রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’

শিক্ষার্থীদের উদ্দেশে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার বলেন, ‘আমি আপনাদের বলতে চাই, আমরা এক এক করে তাদেরকে খুঁজে বের করব। আমি নিশ্চয়তা দিতে চাই, এখানে যারা পুলিশ আছে রেসপন্স করতে দেরি করেছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। আমি শুনেছি দুই ঘণ্টা পরে আমার ওসি আপনাদের ডাকে সাড়া দিয়েছেন, আমি আপনাদের এই মুহূর্তে বলতে চাই, আমি তাকে সাসপেন্ড করব।’

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিতে চাই, যারা এই ফ্যাসিবাদের সাথে আঁতাত করবে, তাদেরকে পুলিশে চাকরি করতে দেওয়া যাবে না। এত দিনের যে ফ্যাসিবাদ পুলিশ তৈরি হয়েছে, সেই ফ্যাসিবাদ থেকে পুলিশকে বের হয়ে আসতে হবে। জনগণের পুলিশ হতে হবে।’

তিনি বলেন, ‘আপনার কষ্ট করে এসেছেন, আপনারা জনগণের নিরাপত্তার জন্য এসেছেন। গত ১৭ বছর যাবৎ আপনাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে, এই দেশের ওপর জুলুম করেছে—এখন মাথা চাড়া দিচ্ছে, তাদের এই মাথাচাড়া কোনোভাবে বরদাস্ত করা হবে না। আমরা এ ঘটনায় ইতিমধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করেছি। আজকে রাতে চিরুণী অভিযান হবে, এই চিরুণী অভিযানের মাধ্যমে প্রত্যেকটি কালপিটকে আমরা খুঁজে বের করব এবং আইনের আওতায় নিয়ে আসব ইনশাআল্লাহ্।।’

বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্যদের উদ্দেশে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করীম খান বলেন, ‘আমিও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নিয়েছিলাম। ফ্যাসিবাদী আন্দোলনের সময় আমাকে ফোর্স রিটায়ারমেন্ট পাঠানো হয়েছিল। আন্দোলনের পর আমি আবার পুলিশ কমিশনার হয়ে ফিরে এসেছি।

এই বিভাগের আরো খবর