1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা - আজকের কাগজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও স্থানীয় পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা ইরান যুদ্ধে হতাহত মার্কিন সেনার সংখ্যা জানাল পেন্টাগন সাত কলেজের ৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত পরীক্ষার সময় পরিবর্তন মালয়েশিয়ায় যৌন ব্যবসা, বাংলাদেশি-থাই দম্পতিসহ আটক ২৬ কোনো ব্যক্তি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না: দুদক চেয়ারম্যান নওগাঁয় অপহরণের পর মুক্তিপনের ২০ লাখ টাকা দাবী, ভুক্তভোগীর সংবাদ সস্মেলন মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, বৃদ্ধের মৃত্যু ভোলাহাটে বাস-মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ! ১জন গুরুতর অবস্থায় রাজশাহীতে স্থানান্তর!

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার কারণ জানালেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১০:০৬ পিএম
শেয়ার করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন ভোট দেননি। ভোট দিয়েছেন ৩৪৩ জন সংসদ সদস্য।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।

ভোটদানে বিরত থাকার বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘এই নির্বাচন অর্থহীন এবং প্রহসনের।

কারণ, ভোটে অনিশ্চয়তা না থাকলে সেটা কোনো নির্বাচন নয়। এই ভোটের ফলাফল কী, তা সবার জানা। তাই এটা মনোনয়ন, নির্বাচন নয়।’
একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে কেন মনোনীত করা হলো না উল্লেখ করে তিনি বলেন, ‘এত বড় একটি গণ-অভ্যুত্থান গেল, যার সঙ্গে জাতি হিসেবে আমাদের আত্মত্যাগ, অনেক স্বপ্ন জড়িত।

তাহলে আমরা সবাই মিলে কেন একজন অরাজনৈতিক এবং গ্রহণযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনীত করতে পারলাম না।’
রুমিন ফারহানা বলেন, ‘রাষ্ট্রপতি পদে ভোটের আগে বিএনপি সংবিধানের ৭০ অনুচ্ছেদের ভয় দেখাল। অথচ ২০১৬ সাল থেকে দলটি ভিশন ২০৩০-এ গলার রগ ফুলিয়ে কথা বলছে। এখন তারা বলছে, দলের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে। এ রকম প্রহসনের ভোট কেন আমি দেব।

রুমিন ফারহানা ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়া অন্য পাঁচজন হলেন বিদেশে চিকিৎসাধীন বিএনপির মির্জা আব্বাস ও মোস্তফা কামাল পাশা। বিএনপির আরেক সংসদ সদস্য ওসমান ফারুক, খেলাফত মজলিসের আবুল হাসান। জামায়াত থেকে বহিষ্কৃত সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

এই বিভাগের আরো খবর