1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাসিক প্রশাসকের উদ্যোগে এই প্রথম ইন্টার্নশিপের সুযোগ রুয়েট শিক্ষার্থীদের - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

রাসিক প্রশাসকের উদ্যোগে এই প্রথম ইন্টার্নশিপের সুযোগ রুয়েট শিক্ষার্থীদের

রুয়েট প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন

রাজশাহী সিটি কর্পোরেশনে (রাসিক) এই প্রথম ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১৮ জন শিক্ষার্থী। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের উদ্যোগে এমন সুযোগ পেয়েছেন তারা। এর মাধ্যমে নগর ব্যবস্থাপনা, প্রকৌশল কার্যক্রম ও উন্নয়ন প্রকল্পে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন শিক্ষার্থীরা।

সোমবার (১৭ আগস্ট) সকালে রাজশাহী নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উপলক্ষ্যে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, রাসিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা। পাশাপাশি প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন জানান, আমাদের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ সম্পদ। একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা অর্জন তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যেই রুয়েট শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনে ইন্টার্নশিপের ব্যবস্থা করি।

তিনি বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের কর্মপরিবেশ, প্রকৌশল কার্যক্রম ও নগর উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। ভবিষ্যতে তাদের মেধা, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। রাসিক শুধু নাগরিক সেবাদানকারী প্রতিষ্ঠান নয়; তরুণ প্রজন্মের জ্ঞান, দক্ষতা ও কর্মদক্ষতা বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ভবিষ্যতে রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশনের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারিত করা এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ বৃদ্ধি করার আগ্রহের প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে রাজশাহীকে আরও আধুনিক, পরিকল্পিত, সবুজ, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন অতিথিবৃন্দ। এ সময় বর্তমান সরকারের ৬ মাসের বিভিন্ন কার্যক্রম ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা রূপরেখার প্রসঙ্গেও আলোচনা করা হয়। সরকার দায়িত্ব গ্রহণের পর ১০হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বিতরণ এবং ইমাম-মোয়াজ্জিনদের সম্মানী ভাতাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন কর।

ইন্টার্নশিপ প্রসঙ্গে রুয়েট ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার বলেন, “আজকের দিনটি রুয়েট ও রাজশাহী সিটি কর্পোরেশন উভয়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের শুভ সূচনা হলো। সুযোগ্য সিটি প্রশাসক মাহফুজুর রহমান রিটনের উদ্যোগেই এটি সম্ভব হয়েছে। ইতোপূর্বে দায়িত্বে থাকা অনেকের প্রশাসকের সময় শিক্ষার্থীরা এ ধরনের সুযোগ পাননি। আশা করি, রাসিকের এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।” রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দেওয়ায় রুয়েটের পক্ষ থেকে রাসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থী জান্নাতুন ফেরদৌস বলেন,“আমাদের সিনিয়ররা এর আগে রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ পাননি। আমরাই প্রথমবারের মতো এ সুযোগ পেয়েছি। এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। এ সুযোগ দেওয়ায় রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন স্যারের প্রতি আমরা আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”

উল্লেখ্য, গত ১৪ জুলাই রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আবদুর রাজ্জাক। ওই বৈঠকে রাজশাহী নগরীর উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি গঠন এবং রাসিক-রুয়েটের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সে সময় রুয়েট শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি করপোরেশনে ইন্টার্নশিপের সুযোগ সৃষ্টির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।

ইন্টার্নশিপ চলাকালে রুয়েট শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগসহ বিভিন্ন শাখার কার্যক্রম, নগর অবকাঠামো উন্নয়ন, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, নগর পরিকল্পনা এবং বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অর্জিত তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব নগর উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করার সুযোগ পাবেন, যা তাদের পেশাগত দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে।

এই বিভাগের আরো খবর