1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রূপসায় পুলিশের সামনেই জুয়ার আসর, তোপের মুখে সাংবাদিক - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বিয়ের দাবিতে চার সন্তানের জনকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন আসছে বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ভিসার নিয়মে কেন হঠাৎ বড় পরিবর্তন আনল ভারত? মোহাম্মদপুরে দুই নারীর ব্যাগ-স্বর্ণ ছিনতাই, র‍্যাবের হাতে একজন ধরা পরিস্থিতি অনুকূলে, রাজনীতিতে ফেরার চেষ্টা আ.লীগের শরিকদের মোবাইল ফোনে পরিচয়ের ফাঁদে অপহরণ: নারীসহ ৫ জন গ্রেপ্তার বুধবার বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা প্রথমবারের মতো জবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলছে নিবন্ধন কমলো ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম

রূপসায় পুলিশের সামনেই জুয়ার আসর, তোপের মুখে সাংবাদিক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৭:৩০ পিএম
শেয়ার করুন

খুলনার রূপসা উপজেলায় ঘোরদৌড় প্রতিযোগিতার নামে স্থানীয় মেলায় বসেছে জুয়ার আসর। কিশোর থেকে শুরু করে যুবকরা জুয়ার আসরে মেতে উঠেছে।

সেখানে পুলিশ থাকলেও দেখেও যেন দেখছে না। খুলনা গেজেটের ফেসবুক পেজে একটি ভিডিওতে এমন চিত্রই উঠে এসেছে।
ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন মেলায় ভিড় জমিয়েছে। সেই মেলাতেই বসেছে জুয়ার আসর।

সেখানে উপস্থিত পুলিশকে এ বিষয়ে জিজ্ঞেস করলে পুলিশ উল্টো সাংবাদিকের ওপর রেগে যান।
সাংবাদিক পুলিশকে প্রশ্ন করেন, ‘পাশেই জুয়া খেলা হচ্ছে, আপনারা দেখছেন না?’ জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এটা আমাদের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে।’

কিন্তু ভিডিওতে দেখা যায়, জুয়ার আসর বন্ধ হয়নি। সাংবাদিক আবার প্রশ্ন করেন, ‘আমরা দেখলাম এখনো জুয়া খেলা হচ্ছে।

আপনি এসে দেখেন।’
এ সময় পুলিশ কর্মকর্তা বলেন, ‘আপনি এটা (ক্যামেরা) বন্ধ করেন।’ সাংবাদিক জানতে চান, ‘কেন বন্ধ করব।’ তখন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমরা মিডিয়ার সামনে কথা বলি না। আপনি (ক্যামেরা) বন্ধ করেন।

এই বিভাগের আরো খবর