1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
শিল্পায়ন হবে, তবে পরিবেশ ধ্বংস করে নয়: পরিবেশ প্রতিমন্ত্রী - আজকের কাগজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
সংসদে দুই বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট র‍্যাব থেকে এসআরবি বিলুপ্তির নামে অধিকতর জবাবদিহিহীন ব্যাটালিয়নে টিআইবির উদ্বেগ আ. লীগ নেতার গাড়িতে লং মার্চে অংশ নিয়েছে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ নতুন রোগী অস্ত্র, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রথম পুরস্কার পেয়েছে কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম কুবিতে র‍্যাগিং ইস্যুতে দুই পক্ষের আপস, অভিযোগ প্রত্যাহারের আবেদন বল্লালবাড়িতে ডিবির অভিযান: ১৪০ বোতল এস্কাফসহ গ্রেপ্তার ২ কুমিল্লায় ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা, ৪২ কেজি গাঁজা ও হুইস্কিসহ ৩৪ মাদক কারবারি গ্রেপ্তার হিলিতে বিভিন্ন মামলায় ৬ আসামি গ্রেপ্তার

শিল্পায়ন হবে, তবে পরিবেশ ধ্বংস করে নয়: পরিবেশ প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন

উন্নয়নের জন্য শিল্পায়ন প্রয়োজন, তবে তা অবশ্যই পরিবেশবান্ধব হতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর বাসস্ট্যান্ড সংলগ্ন আকিজ ইস্পাত মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, “আমাদের উন্নতির জন্য প্রোডাকশনের দরকার, আমাদের শিল্পায়নের দরকার; কিন্তু সেটা হতে হবে পরিবেশবান্ধব। লক্ষ্য রাখতে হবে যেন পরিবেশের ক্ষতি না হয়। কারণ আমরা যদি বাঁচতেই না পারি, তাহলে আমাদের টাকা-পয়সা দিয়ে কোনো লাভ নেই।”
তিনি বলেন, “আমাদের সন্তানেরা যদি নিঃশ্বাসই নিতে না পারে, তাহলে শিল্পায়ন দিয়ে কী হবে? এখানে যে দূষণটা হচ্ছে, সেটার জন্য সবাই, বিশেষ করে এখানকার শ্রমিক এবং বাইরে যারা আছে, তারা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছে।”
আকিজ ইস্পাত মিলের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয়দের অভিযোগ পাওয়ার পর বিষয়টি যাচাই করে দেখা হবে। দূষণের কারণে বাস্তবে কতটুকু পরিবেশগত ক্ষতি হচ্ছে, তা মূল্যায়ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, “প্র্যাকটিক্যালি কতটুকু ইমপ্যাক্ট ফেলছে বা ক্ষতি করছে, সেটা আমরা ইভালুয়েট করে দেখব। তারপর সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। আমাদের পরিবেশের যারা আছেন, যারা এয়ার কোয়ালিটি, ওয়াটার কোয়ালিটি নিয়ে কাজ করেন, তারা বিষয়গুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।”
এ সময় স্থানীয়রা প্রতিমন্ত্রীকে অভিযোগ করে জানান, প্রতিদিন সন্ধ্যার পর আকিজ ইস্পাত মিল থেকে অনবরত কালো ধোঁয়া নির্গত হয়। এতে আশপাশের পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, রোগী ও মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালকরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।
স্থানীয়রা জানান, শিল্পপ্রতিষ্ঠানটির এক পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও গজারিয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং অপর পাশে গজারিয়া থানা ও হাইওয়ে থানা রয়েছে। এছাড়া আধা কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
পরিদর্শনকালে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নদীয়া উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইসহাক আলী, অধ্যাপক একেএম গিয়াস উদ্দিন, ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিন সরকার, মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব নাজির আহমেদ সিকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে প্রতিমন্ত্রী গজারিয়া সরকারি টেকনিক্যাল কলেজে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন।

এই বিভাগের আরো খবর