1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সখীপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম:
ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে হেরোইন—কুড়িগ্রামে গ্রেফতার ৩ নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, কারিগর গ্রেপ্তার ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো জামায়াত সুষ্ঠু নির্বাচনকে বিতর্কিত করার অপচেষ্টা করছে: রিজভী নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা পাবনায় প্রতিপক্ষের গুলিতে নিহত ২ সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক উলিপুরে ঘরে মিলল গৃহবধূর মরদেহ, ঘটনার পর উধাও স্বামী-শাশুড়ি অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স

সখীপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এলাকায় ‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ লেখা সংবলিত গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৯অক্টোবর) বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টার দিকে সখীপুর সরকারি কলেজের পূর্ব পাশে মাটি কাটা শ্রমিকরা বস্তুটি দেখতে পায়।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মা‌টি খু‌ঁড়ে পাওয়া জং ধরা দুটি বাক্সে ১২টি র‌কেট লাঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা র‌কেট লাঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি র‌কেটলাঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইং‌রে‌জি অক্ষ‌রে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।
জ‌মির মা‌লিক কৃষক আশ্রব আলী ব‌লেন, তার ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় মাটির নিচে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পাই। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেই।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোবাইলে খবর শুনে এসে দেখি অনেক লোকজন। এগুলো দেখে মনে হচ্ছে বহু পুর‌নো কো‌নো নিদর্শন, ধারনা করা হ‌চ্ছে ১৯৭১ সা‌লে মুক্তিযুদ্ধকালীন সময় বা তার আ‌গের সময়কার পূর্ব পা‌কিস্তান পু‌লিশের কো‌নো ব‌্যবহৃত সরঞ্জাম।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন,বাক্স দুটি আটকানো অবস্থায় নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।তিনি আরও জানান,বিস্ফোরক নিয়ন্ত্রণ টিমের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর