1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সখীপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
অক্টোবরের ২৮ দিনে এলো ৩২ হাজার ৬৬৮ কোটি টাকার রেমিট্যান্স ওয়াকিল হোসেন বগাকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত সেঞ্চুরির দিনে নিজের ভুল স্বীকার করলেন ওপেনার সাদমান প্রথম শ্রেণির পৌরসভা চৌদ্দগ্রাম, তবুও উন্নয়নবঞ্চিত ওয়ার্ড বাঁশের সাঁকোয় জনদুর্ভোগ সাম’স’ রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার নওগাঁয় সাংবাদিক মাতার মৃত্যু বিভিন্ন সংগঠনের শোক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হাইওয়ে পুলিশের অভিযান, ৫ টি যাত্রীবাহী বাসকে ৯০ হাজার টাকা জরিমানা দিশারী’র আয়োজনে “সমতার তারুণ্য” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সখীপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

সখীপুরে অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়া ইউনিয়নের কচুয়া এলাকায় ‘ইস্ট পাকিস্তান পুলিশ টাঙ্গাইল’ লেখা সংবলিত গ্রেনেড সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ (২৯অক্টোবর) বৃহস্পতিবার আনুমানিক সকাল ১১টার দিকে সখীপুর সরকারি কলেজের পূর্ব পাশে মাটি কাটা শ্রমিকরা বস্তুটি দেখতে পায়।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মা‌টি খু‌ঁড়ে পাওয়া জং ধরা দুটি বাক্সে ১২টি র‌কেট লাঞ্চারসদৃশ বস্তু ও তিনটি গোলাকার হাতবোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার কৃষক মো. আশ্রব আলী তার ছেলে শাকিলকে নিয়ে জমিতে মাটি কাটছিলেন। এ সময় মাটি খুঁড়তে গিয়ে তারা সেখানে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পান। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুগুলো উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধার করা র‌কেট লাঞ্চারসদৃশ বস্তুগুলো অনেক পুরোনো। দুটি বাক্সে ছয়টি করে মোট ১২টি র‌কেটলাঞ্চারসদৃশ বস্তু পাওয়া গেছে। এ ছাড়া গোলাকার হাতবোমাসদৃশ আরও তিনটি বস্তু উদ্ধার করা হয়েছে। বাক্স দুটির গায়ে ইং‌রে‌জি অক্ষ‌রে ‘East Pakistan Police Tangail’ লেখা একটি নেমপ্লেট রয়েছে।
জ‌মির মা‌লিক কৃষক আশ্রব আলী ব‌লেন, তার ছেলেকে নিয়ে জমিতে মাটি কাটার সময় মাটির নিচে লোহার তৈরি দুইটি বাক্স দেখতে পাই। পরে বাক্সটি মাটি থেকে তুলে জমির আইলে রেখে পুলিশকে খবর দেই।

স্থানীয় ইউপি সদস্য হাসান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘মোবাইলে খবর শুনে এসে দেখি অনেক লোকজন। এগুলো দেখে মনে হচ্ছে বহু পুর‌নো কো‌নো নিদর্শন, ধারনা করা হ‌চ্ছে ১৯৭১ সা‌লে মুক্তিযুদ্ধকালীন সময় বা তার আ‌গের সময়কার পূর্ব পা‌কিস্তান পু‌লিশের কো‌নো ব‌্যবহৃত সরঞ্জাম।

সখীপুর থানার অফিসার ইনচার্জ মুরাদ হোসেন বলেন,বাক্স দুটি আটকানো অবস্থায় নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়েছে।তিনি আরও জানান,বিস্ফোরক নিয়ন্ত্রণ টিমের সাথে যোগাযোগ করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর