1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সখীপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার - আজকের কাগজ
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

সখীপুরে ইয়াবা ও গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মোস্তফা কামাল
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪ ১২:৪৯ পিএম
শেয়ার করুন

টাঙ্গাইলের সখীপুরে বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল র‍্যাব-১৪। গত শনিবার উপজেলার কাকড়াজান ইউনিয়নের শেখ হাসিনা পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল সিকদার’কে ৮৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

একই দিনে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের আমতৈল এলাকার মোহাম্মদ মীর আলীকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া ওই দুই মাদক কারবারিকে রবিবার (২১ এপ্রিল) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মামলায় আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর