1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাঈদীর মামলার বাদী ও সাক্ষী গা ঢাকা দিয়েছে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

সাঈদীর মামলার বাদী ও সাক্ষী গা ঢাকা দিয়েছে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৪:৩৫ পিএম
শেয়ার করুন

পিরোজপুরের ইন্দুরকানীতে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া মরহুম মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী ও সাক্ষীদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

গতকাল সোমবার ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

মামলার বাদী উপজেলার পাড়েরহাট এলাকার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুব আলম, সাক্ষী গৌরাঙ্গ, আলতাফ, নবীন, মাহতাব উদ্দিনসহ অন্যদের খোঁজ পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা বলেন, ‘তারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। স্থানীয়ভাবে যেকোনো সময় দুষ্কৃতরা আমাদের ওপর হামলা করতে পারে বলে আশঙ্কা করছি।’

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন মামলা দেওয়া হয়েছিল। একজন ৭ বছরের শিশু মুক্তিযোদ্ধা বাদী হয়ে দেলাওয়ার হোসাইন সাঈদীকে জেল খাটিয়েছেন এবং সরকারের মদদে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। মামলার বাদী ও সাক্ষীরা এলাকা থেকে পালিয়ে গেছেন।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার বাদী মাহবুব আলমকে থানায় নিয়ে আসা হয়েছিল। পরে তাকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য বলা হয়েছে। এখন তিনি কোথায় আছেন জানি না। মামলার অন্য সাক্ষীদের বিষয়ে আমার জানা নেই।’

এই বিভাগের আরো খবর