1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইন, পুশব্যাক নিয়ে মুখোমুখি বিজিবি-বিএসএফ - আজকের কাগজ
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শনিবার কক্সবাজার থেকে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংককে ফেইল করিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে: অর্থমন্ত্রী সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করবে সরকার: জাহেদ উর রহমান মানবপাচারে জড়িত থাকার অভিযোগে বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত অবসরের ভাবনা প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা দেশের ১০ জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা হামলায় নিহত খামেনির দাফনের সময় জানালো ইরান শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলন সংগ্রামে জবি প্রেসক্লাবের ভূমিকা অগ্রগামী: উপাচার্য বেহাল লেঙ্গুর বিল সড়কের, টেকনাফ ষ্টেশন অংশে বাড়ছে জনদুর্ভোগ ও মৃত্যুঝুঁকি হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা’র যোগদান, ফুলেল শুভেচ্ছা

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইন, পুশব্যাক নিয়ে মুখোমুখি বিজিবি-বিএসএফ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২৬ ৮:৪৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ১৭ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুশইন হওয়া এসব ব্যক্তিকে ফেরত পাঠানোর (পুশব্যাক) উদ্যোগকে কেন্দ্র করে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে ঘটনাস্থলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এবং ভারতের বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের ২৩৭ নম্বর মেইন পিলার সংলগ্ন চকচকির বিল এলাকা দিয়ে বিএসএফ সদস্যরা ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পরে তারা সীমান্তবর্তী বোরো ধানক্ষেতের মধ্য দিয়ে প্রায় সাত কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার (৫ জুন) ভোরে কলমুডাঙ্গা চৌমুহনী বাজার এলাকায় এসে অবস্থান নেয়।

ভোরের দিকে স্থানীয় বাসিন্দারা অপরিচিত লোকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের পরিচয় জানতে চাইলে পুশইনের বিষয়টি প্রকাশ পায়। পরে এলাকাবাসী বিষয়টি কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে জানালে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ১৭ জনকে নিজেদের হেফাজতে নেয়।

এরপর বিজিবি সদস্যরা তাদের সীমান্তের ২৩৭ নম্বর পিলার এলাকায় নিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর উদ্যোগ গ্রহণ করলে বিএসএফ সদস্যরা ঘটনাস্থলে এসে বাধা দেয় বলে জানা গেছে। একপর্যায়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা সীমান্ত এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। এতে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) সূত্রে জানা গেছে, পুশইনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে। বর্তমানে পুশইন হওয়া ১৭ জনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

বিজিবি সূত্র আরও জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি সীমান্তজুড়ে টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সম্ভাব্য আরও পুশইনের আশঙ্কায় সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি।

এই বিভাগের আরো খবর