1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

সাপাহারে ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৮:১৩ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার উপজেলার পিছলডাঙ্গায় ইত্তেফাকুল উলামা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় স্থানীয় পিছলডাঙ্গা স্কুল মাঠে “ইত্তেফাকুল উলামা পরিষদ, পিছলডাঙ্গা”র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ হারুন অর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তীব্র শীতের কারণে দরিদ্র ও অসহায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে উলামা পরিষদের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আরও বলেন, সমাজের বিত্তবান মানুষ এগিয়ে এলে শীতার্ত মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। মানবিক দায়বদ্ধতা থেকে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।
এ সময় আরও উপস্থিত ছিলেন ইত্তেফাকুল উলামা পরিষদের সভাপতি মুফতি হাবিবুর রহমান, সহ-সভাপতি হাফেজ মাওলানা ইসমাইল হোসেন, সংগঠনের সদস্য মুফতি আতাউর রহমান, মুফতি আব্দুল্লাহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা মুফতি আবু বক্কর সিদ্দিক।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *