1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাপাহারে ওসি বদলি, নতুন ওসি যোগদান, তবু চার্জ হস্তান্তর হয়নি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
শিরোনাম:
মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে মিরকাদিমে হেরোইন কিনতে গিয়ে জনতার হাতে আটক চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: নগদ অর্থ জরিমানা কাপড়ের রোলভর্তি কনটেইনার জালিয়াতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার সাপাহারে ওসি বদলি, নতুন ওসি যোগদান, তবু চার্জ হস্তান্তর হয়নি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা চট্টগ্রাম-ঢাকা রুটে ইলেকট্রিক ট্রেন চালু হচ্ছে হাম ও হামের উপসর্গে মৃত্যু হাজার ছাড়ালো ইসরায়েলি অবৈধ বসতির পণ্য নিষিদ্ধ করলেও যুক্তরাজ্যের নীতিতে ফাঁকফোকর যেখানে

সাপাহারে ওসি বদলি, নতুন ওসি যোগদান, তবু চার্জ হস্তান্তর হয়নি, ভোগান্তিতে সেবাপ্রার্থীরা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৪১ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার থানায় পুরোনো ওসির কাছ থেকে নতুন ওসির দায়িত্ব হস্তান্তরে বিলম্বের অভিযোগে সৃষ্টি হয়েছে প্রশাসনিক জটিলতা। এর সরাসরি প্রভাব পড়েছে থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের ওপর। বুধবার ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সেবাপ্রার্থী।

নতুন অফিসার ইনচার্জ (ওসি) থানায় যোগদান করলেও পুরোনো ওসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় বুধবার দুপুর পর্যন্ত থানার স্বাভাবিক প্রশাসনিক ও আইনি কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ উঠেছে।
থানায় গিয়ে দেখা যায়, বিভিন্ন প্রয়োজনে আসা মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। কেউ সাধারণ ডায়েরি (জিডি) করতে এসেছেন, কেউ প্রয়োজনীয় কাগজপত্রের জন্য, আবার কেউ এসেছেন জরুরি আইনি সেবা নিতে। কিন্তু দায়িত্ব হস্তান্তর নিয়ে জটিলতার কারণে তাঁদের অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে।

থানা সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সাপাহার থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানকে রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এক আদেশে জনস্বার্থে জয়পুরহাট জেলায় বদলি করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে নতুন ওসি শাহীন রেজা সাপাহার থানায় যোগদান করেছেন।

তবে নতুন ওসি দায়িত্ব গ্রহণের জন্য থানায় উপস্থিত থাকলেও পুরোনো ওসি মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে চার্জ বুঝিয়ে দেননি বলে অভিযোগ উঠেছে। ফলে থানার দায়িত্ব ও নেতৃত্ব নিয়ে এক ধরনের প্রশাসনিক অচলাবস্থা তৈরি হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।
বুধবার সকালে থানায় গিয়ে দেখা যায়, বিভিন্ন কাজে আসা সেবাপ্রার্থীদের অনেকে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অনুপস্থিতি এবং দায়িত্ব হস্তান্তর না হওয়ায় তাঁদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ।
সাপাহার উপজেলার গাঞ্জাকুড়ি গ্রামের সেবা গ্রহীতা মোকসেদুল ইসলাম বলেন, “সকাল ৯টা থেকে থানায় আছি। এখন দুপুর দেড়টা বাজে। ওসি না থাকায় আমার কাজ হচ্ছে না।”
পুরাতন মুহুরি পট্টি এলাকার শিক্ষার্থী জারিফ বলেন, “সকাল ১০টায় জিডি করার জন্য থানায় এসেছি। দুপুর ২টা পর্যন্ত বসে আছি। থানার পরিবেশ থমথমে। পুরোনো ওসি নতুন ওসিকে দায়িত্ব বুঝিয়ে দেননি—এটা কীভাবে হয়?”
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে পুরোনো ওসি মিজানুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
পরে তাঁর বক্তব্য নিতে থানায় গেলে ডিউটিরত দুই পুলিশ সদস্য জানান, ওসি মিজানুর রহমান ব্যস্ত আছেন এবং কাউকে তাঁর কার্যালয়ে যেতে নিষেধ করেছেন। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর তিনি কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলেই গাড়িতে উঠে থানা ত্যাগ করেন।

দায়িত্ব হস্তান্তরের বিষয়ে নতুন ওসি শাহীন রেজার কাছে জানতে চাইলে তিনি বলেন, “থানার চার্জ এখনও বুঝে পাইনি। আমি গতকাল থেকে থানায় আছি। বিষয়টি আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।”
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, একটি থানার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দায়িত্ব হস্তান্তর নিয়ে দীর্ঘসূত্রতা সৃষ্টি হলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জরুরি নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সেবাপ্রার্থী ও এলাকাবাসীর দাবি, জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত দায়িত্ব হস্তান্তরের জটিলতা নিরসন করা হোক। একই সঙ্গে নতুন ওসিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে থানার নিয়মিত প্রশাসনিক ও আইনি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এই বিভাগের আরো খবর