1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কুবি উপাচার্যের শোক প্রকাশ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে কুবি উপাচার্যের শোক প্রকাশ

শারাফাত হোসাইন, কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ৮:০৬ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী।

আজ (৩০ ডিসেম্বর) জনসংযোগ দপ্তর কতৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ শোক প্রকাশ করেন তিনি।

শোকবাণীতে উপাচার্য বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের অতন্ত্র প্রহরী এবং দেশেপ্রেমের এক অদম্য প্রতীক। বাংলাদেশ, খালেদা জিয়া ও গণতন্ত্র ওৎপ্রোতভাবে জড়িত। যিনি তাঁর জীবদ্দশায় কখনো আপোস করেননি। তিনি দেশ ও জাতির কল্যাণে আজীবন কাজ করে গেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরলস সংগ্রাম ও সাধনা ভবিষ্যৎ প্রজন্মকে যুগ যুগ ধরে দিক নির্দেশনা দিবে। খালেদা জিয়া তাঁর রাজনৈতিক জীবনে বহু চড়াই উত্রাই পেরিয়ে জনগণের ভালোবাসা এবং অকুন্ঠ সমর্থনে গৃহবধূ থেকে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনবার।’

তিনি আরও বলেন, ‘তাঁর সরকারের দৃঢ়পদক্ষেপে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আইন মহান জাতীয় সংসদে পাশ হয় এবং তাঁর হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়।তাঁর ইন্তেকালে দেশ এক অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও প্রভাবশালী রাজনৈতিক অভিভাবককে হারালো, যা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদি শূন্যতার সৃষ্টি করলো।’

প্রসঙ্গত, সাবেক এই প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ৩০ (ডিসেম্বর) সকাল ৬টায় তিনি ইন্তেকাল করেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *