1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাবেক সাংসদ জিল্লুর রহমানের ছোট ভাই গ্রেপ্তার - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

সাবেক সাংসদ জিল্লুর রহমানের ছোট ভাই গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪ ১:১০ পিএম
শেয়ার করুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নাশকতা ও সহিংসতা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মৌলভীবাজার রাজনগর ৩-আসনের সাবেক সংসদ সদস্য মোঃ জিল্লুর রহমানের ছোট ভাই ইউপি চেয়ারম্যান আতাউর রহমানকে (৪৬) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

শুক্রবার (১১ই অক্টোবর ) রাত দেড়টার দিক শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজনগর উপজেলার তারাপাশা ইউনিয়নের মৃত: মছব্বর মিয়ার ছেলে আতাউর রহমান। মৌলভীবাজার র‌্যাব-৯ শ্রীমঙ্গলের কোম্পানী কমান্ডার আব্দুলাহ আল নোমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১২ই অক্টোবর) তাকে মৌলভীবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য; গত ১০ই অক্টোবর রাতে আতাউর রহমানের গুদামে ভারত থেকে অবৈধভাবে আনা ২৩১ বস্তা চিনি পাওয়া যায়। তাঁর নামে রাজনগর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়।

এই বিভাগের আরো খবর