1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সিএমপি'র ৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল - আজকের কাগজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মা-মেয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের টাকা আনতে চাপ, মারধর ও হত্যার হুমকি- ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনেস্তার অভিযোগ প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন বন্ধুত্বের বেশে দাদাগিরি এ দেশের জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই! সিএমপি’র ৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল

সিএমপি’র ৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬ ৯:০৬ পিএম
শেয়ার করুন

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচ থানার অফিসার ইনচার্জ (ওসি) পদে রদবদল করা হয়েছে।

সোমবার (১৫ জুন) সিএমপি কমিশনার মো. হাসান শওকত আলীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কর্ণফুলী থানার ওসি মো. শাহীনূর আলমকে ডবলমুরিং থানার ওসি হিসেবে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে কর্ণফুলী থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়াও ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খাঁনকে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। খুলশী থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে সংযুক্ত করা হয়েছে। আবার সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোজ্জামেল হক কে খুলশী থানার ওসি করা হয়েছে।

অন্যদিকে, চকবাজার থানার ওসি বাবুল আজাদকে সিএমপি ডিবি দক্ষিণে বদলি করা হয়েছে। চাঁদগাঁও থানার ওসি নুর হোসেন মামুনকে চকবাজার থানার ওসি এবং ডিবি দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে চাঁদগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিএমপি সূত্র জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে এ পদায়ন করা হয়েছে।

এই বিভাগের আরো খবর