1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সেন্টমার্টিনে খেলাধুলায় ভাটা, হতাশায় স্থানীয় খেলোয়াড়েরা - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম:
তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান সাদিক খান রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মনিরুজ্জামান, উচ্ছ্বসিত এলাকাবাসী সেন্টমার্টিনে খেলাধুলায় ভাটা, হতাশায় স্থানীয় খেলোয়াড়েরা চৌদ্দগ্রামে মাটির নিচে একটি মর্টার শেল সদৃশ লোহার বস্তু পুলিশ উদ্ধার করেছে জাতীয় লিগ: মেহরবের সেঞ্চুরি ও নাসুমের পাঁচ উইকেট গাজীপুর-সাভারের ১৭৭ কারখানায় ছুটি ঘোষণা মানিকগঞ্জে জাতীয় যুব দিবসের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা হিলিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত অটোরিকশায় সরকারের নতুন বিধিমালা, নিবন্ধন শুরু সোমবার

সেন্টমার্টিনে খেলাধুলায় ভাটা, হতাশায় স্থানীয় খেলোয়াড়েরা

টেকনাফ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬ ৭:৩২ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফ উপজেলার পর্যটনদ্বীপ সেন্টমার্টিনে দিন দিন কমে আসছে খেলাধুলার আয়োজন। নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতা, ফুটবল টুর্নামেন্ট ও অন্যান্য খেলাধুলার কার্যক্রম না থাকায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় খেলোয়াড়েরা। এতে দ্বীপের সম্ভাবনাময় তরুণ খেলোয়াড়েরা প্রতিভা বিকাশের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ তাঁদের।

স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় সেন্টমার্টিনে ফুটবলসহ বিভিন্ন খেলাধুলা নিয়ে তরুণদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ ছিল। নিয়মিত মাঠে অনুশীলন, প্রীতি ম্যাচ ও বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন হতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এসব আয়োজন কমে যাওয়ায় দ্বীপের ক্রীড়াঙ্গনে স্থবিরতা দেখা দিয়েছে। পর্যাপ্ত সুযোগ-সুবিধা, উপযুক্ত খেলার মাঠ, ক্রীড়া সরঞ্জাম এবং সাংগঠনিক উদ্যোগের অভাবও খেলাধুলার বিকাশে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সেন্টমার্টিন ফুটবল দলের গোলরক্ষক আবু বক্কর বলেন, “খেলাধুলার প্রতি আমাদের আগ্রহ ও ভালোবাসা রয়েছে। কিন্তু নিয়মিত খেলা ও অনুশীলনের সুযোগ না থাকায় খেলোয়াড়দের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। ভালো মানের খেলোয়াড় তৈরি করতে হলে নিয়মিত টুর্নামেন্ট ও অনুশীলনের ব্যবস্থা করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহযোগিতা করলে সেন্টমার্টিন থেকেও ভালো মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব।”

সেন্টমার্টিন ফুটবল দলের ফরওয়ার্ড আবু তৈয়ব বলেন, “আমরা খেলাধুলা করতে চাই, নিজেদের দক্ষতা বাড়াতে চাই। কিন্তু নিয়মিত প্রতিযোগিতা না থাকায় নিজেদের যোগ্যতা যাচাইয়ের সুযোগ পাচ্ছি না। তরুণদের খেলাধুলায় ধরে রাখতে হলে মাঠের পরিবেশ উন্নত করার পাশাপাশি নিয়মিত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে হবে। এতে নতুন প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে।”

এ বিষয়ে উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বলেন, “খেলাধুলার উন্নয়নে স্থানীয় পর্যায়ে খেলোয়াড়দের আগ্রহ ও অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। সেন্টমার্টিনের তরুণদের মধ্যে ক্রীড়াপ্রতিভা রয়েছে। তাদের সুযোগ করে দিতে স্থানীয়ভাবে ক্রীড়া আয়োজন, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিষয়টি গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।”

টেকনাফ খেলোয়াড় সমিতির সহসভাপতি হেলাল উদ্দিন বলেন, “সেন্টমার্টিনের খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্থানীয় প্রশাসন, উপজেলা ক্রীড়া সংস্থা, জনপ্রতিনিধি ও ক্রীড়া সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, খেলোয়াড়দের প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম সরবরাহ করা গেলে তরুণেরা আবারও মাঠমুখী হবে। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

সংশ্লিষ্টদের মতে, সেন্টমার্টিনের তরুণ প্রজন্মকে সুস্থ, সুন্দর ও সৃজনশীল ধারায় এগিয়ে নিতে খেলাধুলার বিকল্প নেই। দ্বীপের ক্রীড়াঙ্গনকে সচল করতে নিয়মিত টুর্নামেন্ট আয়োজন, খেলার মাঠ সংরক্ষণ ও উন্নয়ন, প্রশিক্ষণের ব্যবস্থা এবং স্থানীয় ক্রীড়া সংগঠনগুলোকে সক্রিয় করা প্রয়োজন।

স্থানীয় খেলোয়াড়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে সেন্টমার্টিনের খেলাধুলার হারানো প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনবে। তাঁদের মতে, প্রয়োজনীয় সহযোগিতা ও সুযোগ পেলে দ্বীপের তরুণ খেলোয়াড়েরাও জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরতে সক্ষম হবেন।

এই বিভাগের আরো খবর