1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হাতিয়ায় ১৫ মামলার মাদক সম্রাট মারজান গ্রেফতার - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
সচিব পর্যায়ে বড় রদবদল পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে একযোগে বদলি পদায়ন দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানায় আটক আরও ২ শারদীয়া দূর্গোৎসবে মহাদেবপুরে এমপি’র শাড়ি ও লুঙ্গি বিতরণ সরকার বিরোধী দলের সহযোগিত নিতে ব্যর্থ হয়েছে: জামায়াত আমির মালিকসহ চার জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার এক সচিবালয় যাচ্ছে পুরাতন বাণিজ্য মেলার মাঠে, মন্ত্রিসভায় অনুমোদন কুড়িগ্রামে মাছ কিনতে গিয়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত ‘নিরাপত্তা সমন্বয় সভা’ অনুষ্ঠিত পাশাপাশি তিন কবরে স্ত্রী-সন্তান, শোকে পাথর প্রভাষক!

হাতিয়ায় ১৫ মামলার মাদক সম্রাট মারজান গ্রেফতার

সাব্বির ইবনে ছিদ্দিক
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫ ১১:৪৪ এএম
শেয়ার করুন

 নোয়াখালী হাতিয়ায় ১৫ মামলার আসামী মাদক সম্রাট মারজানকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

শুক্রবার রাত ১২টার দিকে হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড চরকৈলাশ এলাকার হোটেল সৈকতের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো: মারজান (৫০) উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ৮নং ওয়ার্ড পূর্ব লক্ষিদিয়া গ্রামের মৃত হেজু মাঝির ছেলে। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৫টি মাদকের মামলা রয়েছে এবং সে একাধিকবার জেলও খেটেছে ।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিনহাজুল আবেদিন হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড চরকৈলাশ এলাকায় একটি অভিযান পরিচালনা করেন। এসময় মারজান বিক্রির উদ্দেশ্যে গাঁজা নিয়ে যাওয়ার পথে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক সম্রাট খেত মারজান দীর্ঘ দিন ধরে মদ, গাঁজা, ইয়াবা সহ বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত।

হাতিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, মারজান একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হাতিয়া থানায় ১৫টি মাদকের মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমাদের গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদক-অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর