
আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দিনাজপুরের হিলিতে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় হাকিমপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান বক্তা ও অতিথিরা আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পুষ্টিকর খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং সাধারণ কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে টেকসই কৃষির উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
অনুষ্ঠানের পাশাপাশি অডিটোরিয়াম চত্বরে তিনটি বিশেষ স্টলের মাধ্যমে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন ফলন ও কৃষি প্রযুক্তি প্রদর্শন করা হয়।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম, হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মেজবাহুর রহমান এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানাসহ স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও প্রগতিশীল কৃষকবৃন্দ।