1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা, পিতা গ্রেফতার - আজকের কাগজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

হিলিতে নিজের মেয়েকে ধর্ষণের চেষ্টা, পিতা গ্রেফতার

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ ১০:১৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে বৈশাখী মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে নিজের ১৩ বছর বয়সী কন্যা সন্তানকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এক পাষণ্ড পিতার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত পিতা মোঃ নুরুল হুদা (৪৪)-কে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর থানা পুলিশ জানায়, নিজ কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত ওই পাষণ্ড পিতাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) সকালে আসামি নুরুল হুদা তার দুই মেয়ে মোছাঃ খুশি ওরফে সহিদা (১৩) এবং ছোট মেয়ে মোছাঃ নুর জাহান (০৫)-কে বিরামপুর উপজেলার মির্জাপুরে বৈশাখী মেলা দেখানোর কথা বলে সাইকেলে করে বাড়ি থেকে নিয়ে বের হয়।
​বেলা ১১টার দিকে হাকিমপুর থানাধীন ০১ নং খট্টামাধবপাড়া ইউনিয়নের উত্তর খট্টা (আদিবাসীপাড়া) গ্রামস্থ খট্টা মসজিদের মালিকানাধীন পুকুর পাড় সংলগ্ন একটি ভুট্টা ক্ষেতের কাছে পৌঁছান তিনি। সেখানে ছোট মেয়েকে সাইকেলসহ আইলের পাশে রেখে বড় মেয়ে খুশিকে কৌশলে ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

ভিকটিমের চিৎকারে আশেপাশে ভুট্টা ক্ষেতে কাজ করতে থাকা লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা অভিযুক্ত নুরুল হুদাকে হাতেনাতে ধরে ফেলেন এবং উত্তম-মধ্যম (চর-থাপ্পড়) দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। পরবর্তীতে ভিকটিমকে উদ্ধার করা হয়।

ঘটনার পরদিন ১৫ এপ্রিল আসামির স্ত্রী মোছাঃ নুর বানু বেগম নিজেই বাদী হয়ে স্বামী নুরুল হুদার বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে হাকিমপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করে।

হাকিমপুর থানা পুলিশ জানায়, ঘটনাটি অত্যন্ত ন্যাক্কারজনক। ভিকটিমের মায়ের অভিযোগের ভিত্তিতে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি এবং আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মামলার তদন্তভার এসআই (নিঃ) লক্ষী কান্ত রায়ের ওপর ন্যস্ত করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *