
দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (১৮ জুলাই) বৈকাল বেলা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন, মোঃ ফজলে রাব্বী (২৩): পিতা- মোঃ সাইফুল ইসলাম, সাং- গুমড়া (মোবাইল কোর্টে ০৮ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত)। মোঃ শাহারুল ইসলাম (৩৮): পিতা- মোঃ জালাল উদ্দিন, সাং- পালশা (বিভিন্ন মামলায় ০৬ মাসের সাজাপ্রাপ্ত)। মোঃ নাজমুল ইসলাম (২৮): পিতা- মোঃ হবিবর রহমান, সাং- নওদাপাড়া (গ্রেফতারী পরোয়ানাভুক্ত)। মোছাঃ মারিয়া খাতুন (৫৭): স্বামী- মোঃ হবিবর রহমান, সাং- নওদাপাড়া (গ্রেফতারী পরোয়ানাভুক্ত)। মোঃ কারিমুল (২৭): পিতা- মোঃ মফিজুল ইসলাম, সাং- বড় ডাঙ্গাপাড়া (গ্রেফতারী পরোয়ানাভুক্ত)। মোঃ সাগর (৩৩): পিতা- মোঃ ফিরোজ, সাং- মধ্যবাসুদেবপুর (ওয়ারেন্টভুক্ত)। বিপ্লব (৩৫): পিতা- মোঃ মুকুল হোসেন, সাং- নয়ানগর (ওয়ারেন্টভুক্ত)৷ গ্রেফতারকৃত সকল আসামির বাড়ি হাকিমপুর থানায়।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।