1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
হিলিতে পৃথক মাদক অভিযানে ৪ জন গ্রেফতার - আজকের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
সৌদির যুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সামনে যে জটিল সমীকরণ এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি: জাপানের কাছে অল্প ব্যবধানে হারল বাংলাদেশ গাজার শিশুদের সহায়তায় এক লাখ পাউন্ড সংগ্রহ করলেন হামজা চৌধুরী পাবনায় ইজারাদারসহ দুই নেতাকে গুলি করে হত্যার ঘটনায় তদন্তে পুলিশ দুদকের চাকরি ফিরে পাচ্ছেন শরীফ উদ্দিন, আইনি বাধা দূর তাহসিফের বন্ধু কে এই দ্বীপ ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রীকে নিয়ে টোকিও ছেড়েছে ফ্লাইট আইনজীবীর কাছে ইয়াবা, স্ত্রীর কাছে হেরোইন—কুড়িগ্রামে গ্রেফতার ৩ নোয়াখালীতে অস্ত্র তৈরির কারখানায় ডিবির অভিযান, কারিগর গ্রেপ্তার ইসরায়েলে সরকার গঠনে এখন ‘কিং মেকার’ আরব দলগুলো

হিলিতে পৃথক মাদক অভিযানে ৪ জন গ্রেফতার

​হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬ ৭:১৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে পৃথক তিনটি মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে হাকিমপুর থানা পুলিশ।

আজ সোমবার ২২ শে জুন বৈকাল ৫টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
​
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশের পৃথক চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন উপজেলার বোয়ালদার (খানপাড়া) গ্রামের মৃত তোজাম্মেল হক খানের ছেলে মোঃ মাজেদ আলী খান (৪৬)। উত্তর বাসুদেবপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মোঃ আব্দুর রহিম (৪০)। একই গ্রামের মোঃ বাচ্চু মিয়ার ছেলে মোঃ রাজা মিয়া (৩০)। চকচকা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে মোঃ মমিন প্রধান (৫০)।
​
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের আজ বিকেলে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মাদক ও অপরাধ দমনে থানা পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর