1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে ভোক্তা অভিযান ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

হিলিতে ভোক্তা অভিযান ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

হাকিমপুর (দিনাজপুর ) প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৯:১২ পিএম
শেয়ার করুন

হিলিতে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৩টি ফার্মেসি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে একটি মুদিখানা ও একটি হোটেলসহ মোট ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫ টার দিকে হাকিমপুর হিলি হাসপাতাল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রংপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিনের নেতৃত্বে যৌথ ভাবে এই অভিযান চালানো হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং বিনামূল্যের ফিজিশিয়ান স্যাম্পল বিক্রির দায়ে রেজা ফার্মাসিকে ৪ হাজার, ইশরাক ফার্মাসীকে ৩ হাজার ও সোহান ফার্মাসীকে ২ হাজার ৫’শত টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির দায়ে মিঠুর মুদিখানা দোকানে ৩ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে লিটন হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বোরহান উদ্দিন মুঠোফোনে বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *