1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে সকাল আটটা থেকে নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

হিলিতে মাদক ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেফতার ৩

হাসান আলী
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২৬ ৯:৪৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুই মাদক ব্যবসায়ী এবং ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে।

​আজ বুধবার (৩ জুন) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।

​পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানা পুলিশ পৃথক তিনটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, ​মোঃ হাসান (২৩) দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার মোঃ ফিরোজ আলীর ছেলে। তার কাছ থেকে ১৫ পিস টাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

মোঃ গোলাম রব্বানী ওরফে রাব্বী (৩৫) মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) এলাকার মোঃ আজাদ বেলালের ছেলে। তাকে ২০ পিস টাপেন্ডাডল ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

মোঃ রুবেল হোসেন (৩৮) দক্ষিণ বাসুদেবপুর (হিলি চুড়িপট্টি ক্যাম্পের সামনে) এলাকার মোঃ আফতাব উদ্দিনের ছেলে। তিনি একটি জিআর (নং-২৮/২০) মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন।

​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে৷ তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত হাকিমপুর গড়তে আমাদের এই মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

​পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর