1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

হিলিতে শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের সভা, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

হাকিমপুর দিনাজপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৪ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুরে উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের (কা্লর) ১৭ তম বার্ষিক সাধারণ সভা সদস্যদের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
শনিবার (৬ ডিসেম্বর) ১২ ঘটিকায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটির সঞ্চালক ছিলেন কা্লব এর জেলা ব্যবস্থাপক আল হাসন এবং সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা প্রতিনিধি ও সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তৃতা দেওয়া অন্যান্যদের মধ্যে ছিলেন বিরামপুর কা্লব চেয়ারম্যান মুক্তাদির আহম্মেদ, সাধারণ সম্পাদক, নবাবগঞ্জ কালব সভাপতি, হাকিমপুর কালব সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ট্রেজারার গোলাম রব্বানী, সদস্য প্রভাষক মোঃ শরিফুল (লাবু), সহকারী মোঃ তৌহিদুল ইসলাম, প্রনব কুমার প্রমুখ। এছাড়া, উপজেলা কা্লব এর সহসভাপতি রবিউল ইসলাম টুটুল, ডিরেক্টর মোঃ জাহাঙ্গীর আলম, কাওসার রহমান সহ আরও অনেক।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয় এবং পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। সেলিম রেজার স্বাগত বক্তব্যের পর, বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাঃ সম্পাদক মোঃ জহুরুল ইসলাম। আগামী বছরের বাজেট উপস্থাপন করেন ট্রেজারার গোলাম রব্বানী।
পরে হাকিমপুর উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর সদস্যদের সন্তান ৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেষ্ট প্রদান করা হয়। এসএসসি পরীক্ষায় পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থী মোঃ শাহরিয়ার আলমাস রক্তিম এর ক্রেষ্ট গ্রহণ করেন মাতা নার্গিস পারভীন ও বাবা গোলাম রব্বানী। কৃতি শিক্ষার্থী রক্তিম বর্তমানে নটরডেম কলেজে অধ্যায়নরত রয়েছেন।
এরপর বিভিন্ন ক্যাটাগরিতে ৮ জনকে এবং লটারির মাধ্যমে ৪ জনকে বিশেষ পুরস্কার দেওয়া হয় এবং উপস্থিত সকল সদস্যদের পুরস্কার প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *