1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হিলিতে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩ - আজকের কাগজ
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

হিলিতে সাজাপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেপ্তার ৩

হাসান আলী
  • আপডেট টাইম : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬ ২:২৩ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজনসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার মধ্য বাসুদেবপুর (মাঠপাড়া) গ্রামের মোঃ মাহাফুজার রহমান (৪২), দক্ষিণ বাসুদেবপুর (চুড়িপট্টি) গ্রামের মোঃ আব্দুর রশিদ (৪৫) এবং কাকড়া (কাকড়া পালী) গ্রামের শ্রী চঞ্চল চন্দ্র বর্মন (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, মাহাফুজার রহমানের বিরুদ্ধে একটি মামলায় ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। আব্দুর রশিদের বিরুদ্ধে একটি মামলায় এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের সাজা রয়েছে। অপরদিকে, চঞ্চল চন্দ্র বর্মনের বিরুদ্ধে জিআর মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেপ্তার তিনজনকে যথাযথ পুলিশি পাহারায় দিনাজপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর