1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
২০ লাখ টাকার অভিযোগ সম্পূর্ণ অসত্য: বেরোবি ছাত্রদল - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

২০ লাখ টাকার অভিযোগ সম্পূর্ণ অসত্য: বেরোবি ছাত্রদল

মাসফিকুল হাসান
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫ ৭:৫৩ পিএম
শেয়ার করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের নবগঠিত কমিটিকে ঘিরে ওঠা আর্থিক লেনদেনের অভিযোগকে “মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যমূলক” দাবি করেছেন নবনির্বাচিত নেতারা। এসব অভিযোগের প্রতিবাদ জানাতে তারা শনিবার (৬ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নবগঠিত কমিটির সহ-সভাপতি মো. তুহিন রানা। এ সময় সভাপতি মো. ইয়ামিন, সাধারণ সম্পাদক মো. জহির রায়হান, সহ-সভাপতি মো. মাইদুল ইসলাম বাপ্পি, সহ-সভাপতি তুহিন রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিফাত হোসেন রাফি, সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, দপ্তর সম্পাদক মো. সুমন হোসাইন, প্রচার সম্পাদক মো. মাসুদ রানা, ছাত্রীবিষয়ক সম্পাদক মোছা. আসমা আক্তার খুশি এবং অন্যান্য ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তুহিন রানা বলেন, ত্যাগী, নির্যাতিত, অ-বিতর্কিত এবং শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য নেতাকর্মীদের নিয়ে কমিটি গঠনের ঘোষণা আগে থেকেই দেওয়া হয়েছিল। দীর্ঘ যাচাই-বাছাই শেষে গত ২৭ নভেম্বর ছাত্রদল কেন্দ্রীয় সংসদ বেরোবি শাখার ৯ সদস্যের আংশিক কমিটি প্রকাশ করে।

তিনি বলেন, “দুঃখজনক বিষয় হলো—কমিটি ঘোষণার কয়েকদিন পর ইমরান নামে সাবেক এক শিক্ষার্থী প্ররোচনায় আর্থিক লেনদেনের মতো মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন। এগুলো সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও মানহানিকর।”
তিনি আরও দাবি করেন, “কমিটি গঠনের দায়িত্বে থাকা মুসা ভাইকে আমরা এক কাপ চা পর্যন্ত করাতে পারিনি। অথচ ইমরান উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।”
তুহিন অভিযোগ প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, “তা না হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পদবঞ্চিত সভাপতি প্রার্থী ইমরান হোসেন অভিযোগ করে সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন যে শাখা ছাত্রদলের নতুন কমিটি ২০ লাখ টাকার বিনিময়ে গঠিত হয়েছে এবং তার কাছ থেকে প্রাথমিকভাবে ২ লাখ টাকা নেওয়ার পর আরও ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *