1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
৮ হাজার পচা ডিম জব্দ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
মুসলিম-খ্রিস্টান সম্প্রীতি ছাড়া লেবাননের অস্তিত্ব রক্ষা অসম্ভব: আউন মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড: জুলাইয়ে হত্যাযজ্ঞ নেতানিয়াহুর টিকে থাকার লড়াই: ইসরায়েলের ঝুলন্ত নির্বাচনের জটিল সমীকরণ ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে নতুন বিতর্কে ইলহান ওমর তুরাগ নদীতে উদ্ধার বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত চারজনের শেষকৃত্য সম্পন্ন শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে ‘দিমাগি নকশাল’ নাসিরুদ্দিন শাহ ইসরায়েলি নির্বাচনে ঝুলে আছে ক্ষমতার ভাগ্য, সংখ্যাগরিষ্ঠতা নেই কারো যুক্তরাষ্ট্রে পালিয়ে নিজেকেই ব্রাজিলের প্রকৃত নেতা বললেন ফ্লাভিও ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতার আসন টলমল, সরকার গঠনে অনিশ্চয়তা

৮ হাজার পচা ডিম জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪ ১:১৫ পিএম
শেয়ার করুন

দেশের বিভিন্ন মুরগির বাচ্চা উৎপাদনকারী পোলট্রি হ্যাচারির ইনকিউবেটরে (কৃত্রিম উত্তাপে ডিম ফোঁটানো) নষ্ট হয়ে যাওয়া ডিম সরবরাহ হচ্ছিল গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় নিউ হৃদয় ফুড প্রোডাক্টসে। ওই কারখানায় নষ্ট ডিম দিয়ে খাদ্য পণ্য উৎপাদন করে বাজারজাত করা হত। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাতে কারখানাটিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ওই কারখানা থেকে আট হাজার পচা ডিম ও পচা ডিম দিয়ে উৎপাদিত তিন বস্তা বেকারি পণ্য জব্দ করা হয়।

ওই সময় আটক করা হয় কারখানাটির মালিক হানিফ রহমানের ছোট ভাই (কারখানার দায়িত্বে থাকা) হোসেন আলী (৩৫) ও পচা ডিম সরবরাহকারী সেলিমকে (৩০)।

অভিযুক্ত হোসেন আলী শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকার মৃত নূরু মিয়ার ছেলে ও সেলিম জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বলারদিয়া গ্রামের মৃত ছাইদুর রহমানের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালত হোসেন আলীকে এক লাখ ও সেলিমকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। একইসঙ্গে জব্দ করা পচা ডিম শ্রীপুর পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় ধ্বংস করা হয়।

পচা ডিম দিয়ে উৎপাদিত তিন বস্তা বেকারি পণ্য রাতেই পাশে বরমী বাজারে বানরের খাবার হিসেবে সরবরাহ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন কালের কণ্ঠকে জানান, ওই কারখানায় পোলট্রি হ্যাচারির নষ্ট ডিম দিয়ে বেকারি পণ্য উৎপাদন করা হত বলে তথ্য ছিল। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সোমবার রাত ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত ওই কারখানায় অভিযান চালান। অভিযানে কারখানার ভেতর থেকে ৮ হাজার পচা ডিম ও পচা ডিম দিয়ে উৎপাদিত তিন বস্তা বেকারি পণ্য জব্দ করা হয়।

তিনি বলেন, ‘কারখানার দায়িত্বে থাকা হোসেন আলীকে এক লাখ ও পচা ডিম সরবরাহকারী সেলিমকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। ওই টাকা পরিশোধের পর রাত প্রায় দুইটার দিকে তাঁদের (হোসেন আলী ও সেলিম) ছেড়ে দেওয়া হয়েছে।’

একটি সূত্র জানায়, এর আগে ২০১৪ সালের ১৩ অক্টোবর শ্রীপুর উপজেলার পটকা এলাকার নারিশ পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে ঢাকায় বিক্রির উদ্দেশে নিয়ে যাওয়ার পথে ১৭ হাজার পচা ডিম জব্দ করেছিল পুলিশ।

এই বিভাগের আরো খবর