1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট: ২ লাখ টাকা জরিমানা - আজকের কাগজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:

অবৈধ বালু ব্যবসায়ীর বিরুদ্ধে মোবাইল কোর্ট: ২ লাখ টাকা জরিমানা

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া নোয়াখালী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫ ২:০৮ পিএম
শেয়ার করুন

নোয়াখালীর হাতিয়া উপজেলার চেয়ারম্যানঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও মওজুদের অভিযোগে এক ব্যবসায়ীকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) সকালে উপজেলার হরনী ইউনিয়নের চেয়ারম্যানঘাট এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করেন হাতিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন। অভিযান চলাকালে বয়ার চর পুলিশ ফাঁড়ির সদস্যরাও উপস্থিত ছিলেন।

অভিযুক্ত ব্যবসায়ী ইব্রাহীম খলিল চেয়ারম্যানঘাট এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মওজুদ করে পরিবেশের মারাত্মক ক্ষতি করছিলেন বলে জানা গেছে। অবৈধ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী তাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন বলেন, “অবৈধভাবে বালু মওজুদের বিষয়টি জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি। পরিবেশ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্টের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়রা জানান, নদী থেকে অতিরিক্ত ও অনিয়ন্ত্রিতভাবে বালু উত্তোলনের ফলে এলাকার পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছে। প্রশাসনের এই পদক্ষেপে তারা সন্তোষ প্রকাশ করেছেন।পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন কঠোর অবস্থান ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর