1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় শতর্বষী শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, অবগত নন শিক্ষা অফিসার - আজকের কাগজ
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব শেখ হাসিনা ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা নেননি: তথ্যমন্ত্রী নওগাঁয় শতর্বষী শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, অবগত নন শিক্ষা অফিসার নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে কুবি উপাচার্যের শুভেচ্ছা খোঁয়াড়ে ৫৫ ভারতীয় মোবাইল, গ্রেপ্তার ১ ঘোড়াঘাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত মা-মেয়ে চট্টগ্রাম পাঁচলাইশ এলাকার ১টি জুয়েলারি শপ থেকে আত্মসাৎকৃত ৯৯ ভরি স্বর্ণসহ ছয়জনকে গ্রেপ্তার চরম দুর্দশা নিয়ে পশ্চিম এশিয়া ছাড়তে বাধ্য হলো মার্কিন বিমানবাহী রণতরী শপথ নিলেন নতুন চার মন্ত্রী, দুই প্রতিমন্ত্রী

নওগাঁয় শতর্বষী শিক্ষা প্রতিষ্ঠানের ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান, অবগত নন শিক্ষা অফিসার

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ ১০:০৪ পিএম
শেয়ার করুন

নওগাঁর মান্দায় শতবর্ষী কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে পাঠদান।
উদাসীন সংশ্লিষ্ট শিক্ষা অফিসারসহ উদ্ধর্তন কর্তৃপক্ষ। এ শিক্ষা প্রতিষ্ঠানের ভবনটি এখন শিক্ষক শিক্ষার্থীদের কাছে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগন। এ বিদ্যালয় ভবনের দেয়ালে অধিকাংশ স্থানে ফাটলসহ প্লাস্টার উঠে গেছে। একই সঙ্গে এ শিক্ষা প্রতিষ্ঠানের টিনের চালার ছাউনি জং ধরে জরাজীর্ণ হয়ে পড়ায় বৃষ্টির পানিতে সয়লাব হয়ে যাচ্ছে ক্লাস রুম। বৃষ্টির পানি ক্লাস রুমে জমে থাকায় ব্যহত হচ্ছে পাঠদান কার্যক্রম। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনটির অবস্থা দিন দিন আরও নাজুক হয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই ভবনেই প্রতিদিন পাঠদান করা হচ্ছে আড়াই শতাধিক শিক্ষার্থীকে।

এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান জানান, ১৯২৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ১৯৭৩ সালে এটি সরকারি হয়। জরাজীর্ন অবস্থা থেকে রক্ষা পেতে বিদ্যালয়টি দ্রুত সংস্কারের পাশাপাশি একটি নতুন ভবন নির্মাণের দাবী জানান প্রধান শিক্ষক এবং স্থানীয়রা।২০২৬ সালে বিদ্যালয়টির ৫ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে চারজন ট্যালেন্টপুলে এবং একজন সাধারণ বৃত্তি পেয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে আটজন শিক্ষক ও একজন দপ্তরী কর্মরত রয়েছেন। তবে অবকাঠামোগত সংকটের কারণে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিশেষ করে জরাজীর্ণ ভবনে ক্লাস করানো নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ায় সব সময় আতঙ্কের মধ্যে ক্লাস করতে হচ্ছে।দ্রুত ভবনটি সংস্কার বা নতুন ভবন নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা তাদের। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা নিশ্চিত করতে দ্রুত সংস্কারসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট একটি নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি।

এবিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, ৮৫ নম্বর কশব মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে এবিষয়ে তিনি অবগত নন।  তবে এবিষয়ে সংশ্লিষ্ট বিদ্যালয় কতৃপক্ষের থেকে আবেদন পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান। মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির খান বলেন,ওই বিদ্যালয় ভবনের জরাজীর্ণ অবস্থার বিষয়টি তাকে কেউ বলেনি। আবেদন পেলে সংশ্লিষ্ট উদ্বর্তন কর্তৃপক্ষের মধ্যমে বিদ্যালয় ভবন সংস্কারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এই বিভাগের আরো খবর