1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইজিপি জানালেন কমনওয়েলথ এক্সপার্ট দলকে নির্বাচনের নিরাপত্তা সম্পর্কে - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

আইজিপি জানালেন কমনওয়েলথ এক্সপার্ট দলকে নির্বাচনের নিরাপত্তা সম্পর্কে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪ ১:০৩ পিএম
শেয়ার করুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনের সঙ্গে সাক্ষাৎ করেছে বাংলাদেশে সফররত কমনওয়েলথ এক্সপার্ট টিমের ১০ সদস্যের প্রতিনিধিদল।

আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তরে হল অব প্রাইডে আইজিপির সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্রুস গোল্ডিং। এ ছাড়া ছিলেন জেফরি সেলিম, স্যামুয়েল আজু, আতাহিরু মুহাম্মদ, মার্ক হাওয়ার্ড, সব্যসাচী ব্যানার্জি, দীনেশা সামারান্তে, হান্না হেসিলু, টেরি ডালি ও পাওলিন এনজকে।

পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর জানান, কমনওয়েলথ এক্সপার্ট টিমের প্রতিনিধিরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে পুলিশ প্রধানের কাছে জানতে চান। পুলিশ প্রধান নির্বাচনের সামগ্রিক নিরাপত্তা সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন।

এই বিভাগের আরো খবর