1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আইনশৃঙ্খলায় মনোযোগ নয়, সরকার ব্যস্ত রাজনীতিতে: শফিকুর রহমান - আজকের কাগজ
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীদের বিশ্বমানের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহাদী আমিন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথের পর সামাজিক মাধ্যমে মমতার অন্যরকম ‘বার্তা’ রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও প্রোটোকল সংক্রান্ত নতুন নির্দেশনা রাতে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা মিয়ানমার থেকে ফেরত আনা হলো আটক ১৪ জেলেকে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নবজাতক শিশু রেখে চলে গেলেন মা মেঘনায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে একজনকে কুপিয়ে হত্যা সাপাহারে বিএনপির সভায় তৃণমূল শক্তিশালী করার নির্দেশনা নওগাঁয় কলেজ ছাত্রীর আত্মহত্যা

আইনশৃঙ্খলায় মনোযোগ নয়, সরকার ব্যস্ত রাজনীতিতে: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬ ৭:৪৭ পিএম
শেয়ার করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নজর না দিয়ে সরকার রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সরকারের অবহেলার কারণে গাজীপুরসহ দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে।

জাপান ও থাইল্যান্ডে আট দিনের রাষ্ট্রীয় ও দলীয় সফর শেষে শনিবার (৯ মে) দুপুরে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে শফিকুর রহমান বলেন, সরকার বর্তমানে বেশি মাত্রায় ‘পলিটিসাইজ’ হয়ে গেছে। এ কারণে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথাযথ মনোযোগ দিতে পারছে না। গাজীপুরে একই পরিবারের পাঁচজন নিহতের মতো ঘটনা তার বাস্তব উদাহরণ। তিনি দ্রুত এসব ঘটনার বিচার দাবি করেন।

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন-পরবর্তী পরিস্থিতির ওপর আলোকপাত করে বিরোধীদলীয় নেতা বলেন, সেখানে সংখ্যালঘু মুসলমানদের ওপর কোনো ধরনের নির্যাতন যেন না হয়, সে বিষয়ে ভারত সরকারকে বিশেষ নজর দিতে হবে।

তিনি বলেন, বিশেষ কোনো ধর্মকে লক্ষ্য করে কারও ওপর যেন অত্যাচার না করা হয়, আমরা ভারত সরকারকে সেই অনুরোধ জানাচ্ছি। এ ছাড়া সীমান্ত হত্যা ও পুশ-ইন ইস্যুটি তার দল গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও উল্লেখ করেন তিনি।

সফরের অর্জন সম্পর্কে ডা. শফিকুর রহমান জানান, জাপানে তিনি বিশ্বমানের একটি ক্যানসার হাসপাতাল তৈরিসহ দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন এবং দেশটির ইতিবাচক সাড়া পেয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া বিভিন্ন ‘অসম চুক্তি’ নিয়ে তার দল পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর