মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির শিকড় ও বর্তমান প্রেক্ষাপট গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় শাস্তির দাবি জানালেন ড. মুহাম্মদ ইউনূস ৩৪ বছরে পা দিলেন মার্কিন পপ তারকা মাইলি সাইরাস স্বর্ণদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে যা বললেন ইইউ রাষ্ট্রদূত মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ আওয়ামী লীগ ঠেকাতে রাজধানীতে মোটরসাইকেল র‍্যালি করবে এনসিপি রাষ্ট্রপতি: দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে জাতীয় স্টেডিয়ামকে নতুন রূপ দেওয়ার পরিকল্পনা আমিনুল হকের কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

আওয়ামী লীগের সন্ত্রাসবাদী রাজনীতির শিকড় ও বর্তমান প্রেক্ষাপট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ ৮:০৯ এএম
Advertisement
শেয়ার করুন

ক্ষমতা হারানোর পর কোনো ফ্যাসিবাদী বা চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক দলই সহজে তাদের পতন বা জনবিচ্ছিন্নতাকে মেনে নিতে চায় না। ক্ষমতা হারানোর পরও ফ্যাসিস্ট বা চরম কর্তৃত্ববাদী রাজনৈতিক দল নিজেদের পরাজয় বা পতনকে জনগণের রায় কিংবা নিজেদের ব্যর্থতা হিসেবে স্বীকার করে না।

বরং এই পরাজয়ের দায় তারা চাপিয়ে দেয় বিদেশি শক্তি, কথিত ডিপ স্টেট কিংবা দলের ভেতরে থাকা বিশ্বাসঘাতকদের ওপর। কর্মীদের মনোবল টিকিয়ে রাখতে তাদের বোঝানো হয়, বর্তমান পরিস্থিতি কেবল সাময়িক এবং শিগগিরই তারা আবার ক্ষমতায় ফিরে আসবে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানো আওয়ামী লীগের পলাতক নেতারা এখন ঠিক এই কৌশলটিই অবলম্বন করছেন। তারা সামাজিক যোগাযোগমাধ্যম এবং মূলধারার গণমাধ্যম ব্যবহার করে কর্মীদের মনে প্রতিশোধস্পৃহা টিকিয়ে রাখছেন। কখনো দলের কিছু নেতার বিশ্বাসঘাতকতার ফল হিসেবেও দেখানো হয়। ক্ষমতাসীন দলের এই নীতি প্রশাসনের ভেতরে থাকা ফ্যাসিবাদের সমর্থকদের যেমন উৎসাহিত করে, তেমনি তারা এটিকে সরকারের দুর্বলতা হিসেবেও দেখতে থাকে। আওয়ামী লীগের প্রচারবিদরা নিরবচ্ছিন্নভাবে ঠিক এই কাজটি করে গেছেন।

অভ্যুত্থানের সময় দলটির শীর্ষনেতাসহ জেলা-উপজেলা পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে, তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল নাজুক। এমনকি ট্রাফিক নিয়ন্ত্রণের মতো কাজও শিক্ষার্থীদের করতে হয়েছে। তবে সেই অস্থিতিশীল সময়েও পরাজিত দলের নেতাকর্মীরা সহিংসতায় জড়ানোর সাহস করেনি। কিন্তু বর্তমানে ফ্যাসিবাদী দলটির সহিংস কর্মকাণ্ডে ফিরে আসাটা গভীর পর্যালোচনার দাবি রাখে। দলটির বহুমুখী সাংস্কৃতিক ফ্রন্ট নিষ্ক্রিয় হয়ে পড়ে। এখন পরাজিত হয়ে একই চিন্তা থেকে বিচ্ছিন্নভাবে হত্যা ও বোমাবাজির পথ বেছে নিয়েছে।

বিশ্বের প্রতিটি দেশেই ফ্যাসিবাদী দলের পতন ঘটেছে এবং সেগুলো পুনর্বাসিত হয়নি। তাদের সমর্থকরা নতুন দলে আত্মীকরণ হয়েছে কিংবা মতাদর্শ পরিবর্তন করেছে। বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। নির্বাচন সামনে রেখে বিএনপি ফ্যাসিবাদী দলের নেতাকর্মীদের মূলধারায় আত্মীকরণ করার বদলে তাদের পুনর্বাসনের চেষ্টা চালিয়েছে। ভোট পাওয়ার আশায় বিএনপি কৌশল হিসেবে এই পথ বেছে নিলেও, দলটির নেতাকর্মীদের মূল আনুগত্য ছিল দিল্লিতে পলাতক নেতৃত্বের প্রতি। ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে শান্তিপূর্ণ রাষ্ট্র পরিচালনার স্বপ্নটি ছিল মূলত একটি ভুল কৌশল। আবার মতাদর্শ পরিবর্তনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দলের জন্ম হতে পারে। এই কৌশলের পরিণতি যে কতটা ভয়ংকর হতে পারে, সে ধারণা ক্ষমতাসীন দলের নীতিনির্ধারকদের ছিল না। বিএনপি নেতারা পুরো ফ্যাসিবাদী কাঠামো বহাল রেখে শুধু সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার স্বপ্ন দেখেছিলেন।

সরকার গঠনের আগেই ফ্যাসিবাদবিরোধী শক্তির সাথে দূরত্ব তৈরি করা এবং বিদেশি শক্তির মদতে টিকে থাকা দলটির সক্ষমতাকে অবমূল্যায়ন করা ছিল বিএনপির নীতিনির্ধারকদের বড় ভুল। পতিত আওয়ামী লীগ মনে করে ড. মুহাম্মদ ইউনূস ও কথিত ডিপ স্টেটের ষড়যন্ত্রে তারা পরাজিত হয়েছে। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতাকে তারা বিভ্রান্ত মনে করে।

বিস্ময়করভাবে, বিএনপির নির্বাচনী প্রচারের সময় ফ্যাসিবাদী ‘সফট পাওয়ার’ সক্রিয় হয়। বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীকে ঘায়েল করতে তারা ফ্যাসিবাদের পক্ষের প্রচারকদের ব্যবহার করতে শুরু করে। এই প্রচারকদের মূল লক্ষ্য ছিল ড. ইউনূস ও জামায়াতে ইসলামীর সমালোচনা করা। বিএনপির নেতৃত্ব এই ফাঁদে পা দেয় এবং জামায়াত-ইউনূসবিরোধী বক্তব্যে উৎসাহ দেখায়। এমনকি প্রধানমন্ত্রী তাদের টকশোতে করা মন্তব্যের প্রশংসা করে চিঠিও লেখেন, যা মূলধারার গণমাধ্যমে ফ্যাসিবাদীদের রাজনৈতিক অধিকার ফেরানোর পক্ষে জনমত তৈরি করে। এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী তাদের অনেকের সঙ্গে ফোনে শুভেচ্ছা বিনিময় করেন এবং টকশোতে তাদের বক্তব্যের প্রশংসা করে চিঠি লেখেন।

ফ্যাসিবাদী দলের বয়ান মূলত তাদের কর্মীদের আচরণ নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে কাজ করে। আইনি তদন্ত বা গ্রেপ্তারকে ‘রাজনৈতিক নিপীড়ন’ হিসেবে প্রচার করে কর্মীদের মধ্যে ক্ষোভ জিইয়ে রাখা হয়। এই প্রচারের ফলে নেতাকর্মীরা বিশ্বাস করতে শুরু করেন, তারা কোনো অদৃশ্য শত্রুর ষড়যন্ত্রের শিকার। এর ফলে যে কোনো সহিংসতাকে তারা ‘আত্মরক্ষা’ হিসেবে বৈধতা দেয়। একইভাবে, বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমান আওয়ামী লীগের প্রোপাগান্ডা চ্যানেলে হাজির হয়ে গণঅভ্যুত্থানের সময় হাজার হাজার পুলিশ হত্যার অভিযোগ করে নিষিদ্ধ দলের কর্মীদের নতুন করে উজ্জীবিত করেছেন। এই বিশ্বাস না থাকলে কর্মীরা দল ছাড়তে শুরু করেন। তারা ভুলে গিয়েছিলেন, বিদেশি মদতপুষ্ট ফ্যাসিবাদী রাজনৈতিক দল যখন বাইরের কোনো রাষ্ট্র, প্রভাবশালী গোষ্ঠী বা ভূরাজনৈতিক স্বার্থে সমর্থন পায়, তখন তাদের টিকে থাকার সক্ষমতা অনেক বেড়ে যায়। স্থানীয় জনসমর্থন বা নিজস্ব অর্থনৈতিক ভিত্তি দুর্বল হলেও বাইরের পৃষ্ঠপোষকতা তাদের সাংগঠনিক কাঠামোকে দীর্ঘদিন সচল রাখতে পারে। জুলাই-আগস্টে রাজনৈতিক পরিচয়ের বাইরে যে লাখ লাখ ছাত্র-জনতা রাস্তায় নেমে এসেছিল, আওয়ামী লীগের চোখে তাদের দেখা হয় বিভ্রান্তি হিসেবে। ক্রমাগত মিথ্যা বা অতিরঞ্জিত বয়ান শুনতে শুনতে নেতাকর্মীরা তথ্য-প্রমাণ বা যুক্তির চেয়ে নেতার কথাকে চূড়ান্ত সত্য বলে মেনে নেন।

প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড সীমিত হওয়ায় তারা এখন গোপন সেল এবং এনক্রিপ্টেড যোগাযোগমাধ্যমের মাধ্যমে তৎপরতা চালাচ্ছে। এই সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অর্থ আসছে আওয়ামী লীগের শাসনামলে গড়ে ওঠা অলিগার্কদের নিয়ন্ত্রিত নেটওয়ার্ক থেকে। বর্তমান সরকারের ভেতরে থেকেও অনেকে তাদের প্রতিষ্ঠান রক্ষা করছে, আর অলিগার্কদের মিডিয়া দলটির সন্ত্রাসকে রাজনৈতিক আন্দোলন হিসেবে প্রচার করছে। বয়ানের মাধ্যমে বিরোধীদের শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে নয়, বরং ‘দেশদ্রোহী’, ‘অপরাধী’ বা ‘অস্তিত্বের হুমকি’ হিসেবে চিত্রিত করা হয়।

ভারতের মদতে আওয়ামী লীগের এই সন্ত্রাসবাদী রাজনীতি নতুন নয়। জিয়াউর রহমানের আমলেও আওয়ামী লীগের একটি অংশ ভারতে আশ্রয় নিয়ে সশস্ত্র কর্মকাণ্ড শুরু করেছিল। রাষ্ট্রবিজ্ঞানী তালুকদার মনিরুজ্জামানের মতে, বিদেশি সমর্থনপুষ্ট সন্ত্রাসবাদী রাজনীতি সহজে ধ্বংস হয় না। ভারতের হিন্দুত্ববাদী সরকারের সমর্থন এবং বাংলাদেশবিরোধী প্রচারণার মাধ্যমে তারা দেশের অভ্যন্তরে অস্থিরতা সৃষ্টির চেষ্টা অব্যাহত রেখেছে।

এই বিভাগের আরো খবর