সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে ছাত্রদলের ৫ কর্মী গুলিবিদ্ধ ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় যা করার করবে ইরান ছেলের জন্মদিনের ছুটিতে বাড়ি ফেরার কথা থাকলেও ফিরলেন না কনস্টেবল আনোয়ার জুলাইযোদ্ধা নিহতের ঘটনায় অপরাধীদের ছাড় নয়, হুঁশিয়ারি লুৎফুজ্জামান বাবরের মাতারবাড়ীতে এলপিজি-এলএনজি টার্মিনাল নির্মাণে আগ্রহী কোরিয়ার ‘এসকে গ্রুপ’ পোশাকশ্রমিকদের নতুন মজুরি: দিনভর বৈঠকে কাটেনি জটিলতা, আলোচনা গড়াচ্ছে রাতেও মানিকগঞ্জে ভাঙচুর মামলায় নিষিদ্ধ আ.লীগের সভাপতি গ্রেফতার কারাগারে যুদ্ধাপরাধ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কুতুবখালী খাল পুনঃখনন শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ ৮:৫৪ পিএম
Advertisement
শেয়ার করুন

রাজধানীর কুতুবখালী খালে বারবার জমে থাকা ময়লা-আবর্জনা ও পলিথিন সরিয়ে সচল করার উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। উত্তর যাত্রাবাড়ী এলাকায় সোমবার দুপুরে খালের দক্ষিণ ও উত্তর অংশে পরিষ্কার ও পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। আগামী দুই মাসের মধ্যে এই খাল থেকে আনুমানিক ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও জমে থাকা পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এই কর্মসূচির আওতায় খালের মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার অংশ পরিষ্কারের পাশাপাশি খনন করা হবে। এর মধ্যে রয়েছে দক্ষিণ কুতুবখালী খালের দোলাইরপাড়ের গোলাপবাগসংলগ্ন অংশ থেকে যাত্রাবাড়ীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত এলাকা। বর্জ্য অপসারণের পাশাপাশি খালের দুই পাড় ধরে গাছ লাগানোর পরিকল্পনাও রাখা হয়েছে।

ডিএসসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ড এলাকার এই সংস্কারকাজ সম্পন্ন হলে খালে স্বাভাবিক পানিপ্রবাহ ফিরে আসবে এবং এলাকার জলাবদ্ধতা দূর হবে। এতে অন্তত ১৫ লাখ নাগরিক সরাসরি সুফল পাবেন। পাশাপাশি জমে থাকা পলি ও ময়লা পরিষ্কার হলে মশার বংশবৃদ্ধি ও প্রজননস্থল অনেকটাই কমে আসবে। সংস্থাটির হিসাবে, এতে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ উপকৃত হবেন।

উদ্বোধনী বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, কুতুবখালী খালটি পূর্বেও কয়েকবার পরিষ্কার করা হয়েছিল, কিন্তু অসচেতনভাবে বর্জ্য ও পলিথিন ফেলার কারণে তা আবারও ভরাট হয়ে যায়। নাগরিকদের সচেতনতা ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব নয় উল্লেখ করে তিনি খালে নতুন করে ময়লা না ফেলা, খালের জায়গা দখল করে দোকান না বসানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে দলমত-নির্বিশেষে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান।

গত ১৬ নভেম্বর থেকে ডিএসসিসির আওতাধীন ২২টি খাল পুনরুদ্ধার, পরিষ্কার ও পুনঃখননের বিশেষ অভিযান শুরু হয়েছে। ওই কর্মসূচির অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খালের সংস্কারকাজের উদ্বোধন করা হয়।

এই বিভাগের আরো খবর