1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
আগামী ২৬ ফেব্রুয়ারি পরও প্রথম ডোজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী - আজকের কাগজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ইউক্রেনকে ২১০ কোটি ডলারের ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র রাজশাহীর চারঘাটে বিকল্প ফসল চাষে আয়ের নতুন স্বপ্ন ছয় মাসের সর্বোচ্চ পর্যায়ে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম সূর্যোদয়ের দেশ থেকে আমাদের প্রত্যাশা: প্রধানমন্ত্রীর সফর দিল্লির দেড়শ বছরের পুরোনো রেসকোর্স মসজিদে নামাজে নিষেধাজ্ঞা সৌদিতে ফ্লাইট বিধিনিষেধে বাতিল ১৫৯টি ফ্লাইট, বিপাকে ২৩ হাজার যাত্রী লালমনিরহাটে চিতা বাঘের আক্রমণে আহত তিন, সীমান্তে আতঙ্ক ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন ১০ নারী পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মর্মান্তিক মৃত্যু বরিশালে গৃহবধূকে নিরাপত্তা ঘটনায়, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার দাবি

আগামী ২৬ ফেব্রুয়ারি পরও প্রথম ডোজ চলবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২ ১১:৩৬ এএম
শেয়ার করুন

আগামী ২৬ ফেব্রুয়ারির পরও করোনা টিকার প্রথম ডোজ কর্মসূচি চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানাই।

আজ মঙ্গলবার দুপুরে মহাখালীতে বিসিপিএস ভবনে ‘আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী অনুষ্ঠিতব্য একদিনে এক কোটি ডোজ ভ্যাকসিন প্রদান কার্যক্রম’ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। আমরা সবাইকে টিকা দেব। এরপর থেকে দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকব। তবে সাময়িকভাবে প্রথম ডোজে একটু দৃষ্টিপাত কম থাকলেও কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরো বলেন, আমরা বিশেষ এই টিকা কর্মসূচিতে ১ কোটি ডোজ টিকা দেওয়ার টার্গেট নিয়েছি। দরকার হলে দেড় কোটি ডোজ দেব। আমাদের হাতে দশ কোটি ডোজ টিকা আছে। এর আগেও একদিনে ৮০ লাখের বেশি টিকা দিয়েছি। আমাদের সক্ষমতা রয়েছে। সবার সহযোগিতা পেলে আমরা অবশ্যই সফল হব।

টিকা প্রয়োগ কার্যক্রমে রাশিয়া-তুরস্কের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে জানিয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক সংস্থা ব্লু মবার্গ প্রশংসা করে আমাদের জানিয়েছে বিশ্বের ২০০টি দেশের মধ্যে টিকাদানে বাংলাদেশ দশম অবস্থানে জায়গা করে নিয়েছে।

জাহিদ মালেক বলেন, আমরা সাড়ে ১৮ কোটি ডোজ টিকা দিয়েছি। সেখানে জার্মানি ১৭ কোটি টিকা দেওয়া হয়েছে, রাশিয়ায় ১৬ কোটি টিকা দেওয়া হয়েছে। তুরস্ক ১৪ কোটি ডোজ টিকা দিয়েছে, থাইল্যান্ড ১২ কোটি ডোজ টিকা দিয়েছে, দক্ষিণ আফ্রিকা মাত্র ৩ কোটি ডোজ দিয়েছে। সেদিক থেকে আমরা টিকায় অনেক এগিয়ে বলে উল্লেখ করেন তিনি।

এই বিভাগের আরো খবর