1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আজকের কাগজে সংবাদ প্রকাশের পর নওগাঁ ৭টি ইটভাটায় মোবাইল কোর্টে ২৯ লাখ টাকা জরিমানা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র : প্রধানমন্ত্রী নৌ অবরোধ তুলে নিলে ইরানের সঙ্গে চুক্তি সম্ভব হবে না: ট্রাম্প অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকা আমদানি করা হয়নি: প্রধানমন্ত্রী আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত ইরানের শ্বশুরবাড়িতে ঠাঁই না পেয়ে দুই সন্তান নিয়ে স্বামীর কবরের পাশে আশ্রয় নিলেন স্ত্রী ‎ক্লাস পরিক্ষা বন্ধ করে শিক্ষকদের আন্দোলন,ক্ষোভ ও হতাশায় ববির শিক্ষার্থীরা হিলিতে নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে শ্রীনগরে সিএনজি-পিকআপ সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারীসহ আহত ৭ কুড়িগ্রামে ট্রলিচাপায় শিশুর মৃত্যু চলমান আন্দোলন নিয়ে ববি শিক্ষকদের মধ্যে মতভেদ, স্বাক্ষর ব্যবহার নিয়ে নিজস্ব ফেসবুক গ্রুপে প্রতিবাদ

আজকের কাগজে সংবাদ প্রকাশের পর নওগাঁ ৭টি ইটভাটায় মোবাইল কোর্টে ২৯ লাখ টাকা জরিমানা

গৌতম কুমার মহন্ত
  • আপডেট টাইম : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬ ৭:৪৬ পিএম
শেয়ার করুন

আজকের কাগজে সংবাদ প্রকাশের পর নওগাঁর পোরশা উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ও লাইসেন্সবিহীন অবৈধ ৭টি ইটভাটার ২৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের মোবাইল কোর্ট। ১৩ জানুয়ারী মঙ্গলবার দিনব্যাপী নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিস প্রিয়াঙ্কা দাস এর নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।ওইসব অভিযোগে মোবাইল কোর্টের মাধ্যমে পোরশা উপজেলার মেসার্স ওএমএস ব্রিকস ৪ লাখ টাকা, মেসার্স পিএনভি ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স বিসমিল্লাহ ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স এনএসবি ব্রিকস ৩ লাখ টাকা, মেসার্স এমআরএসএ ব্রিকস ৫ লাখ টাকা, মেসার্স কেজেকে ব্রিকস ৫ লাখ টাকা এবং মেসার্স কেইবিসি ব্রিকস এর ৪ লাখ টাকা করা হয়েছে।এছাড়াও ওইসব ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং ফায়ার সার্ভিস টিমের মাধ্যমে চুল্লির ইটভাটার আগুন নিভিয়ে দেয়াসহ কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে ভাটা গুলোর। এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন,নওগাঁ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন, নওগাঁ জেলা ও পোরশা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম।
৯ জানুয়ারি আজকের কাগজে নওগাঁয় ফসলি জমির মাটি ইটভাটায়, পোড়ানো হচ্ছে কাঠ এ শিরোনামে সংবাদ প্রকাশের পর পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
নিয়ম নীতির তোয়াক্কা না করে নওগাঁর বেশির ভাগ ইটভাটায় কাঠ পোড়ানোসহ তিন ফসলি জমির মাটি দিয়ে তৈরি করা হচ্ছে ইট।
ফলে একদিকে ফসলি জমির পরিমাণ কমছে অপর দিকে কাঠ পোড়ানোয় ভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষণ হচ্ছে।
অনুমতিবীহিন এবং পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই এসব অবৈধ ইটভাটায় প্রকাশ্যে পোড়ানো হচ্ছে বিভিন্ন ফলজ ও বনজ গাছের কাঠ।
একই সঙ্গে তিন ফসলি জমির মাটি কেটে নিয়ে গিয়ে তৈরি করা হচ্ছে ইট।সংশ্লিষ্ট সুত্র জানায়, ২০২৫ সালের নভেম্বর পর্যন্ত এক পরিসংখ্যানে দেখা যায় এ জেলায় ১৩০টি ইট ভাটা চালু রয়েছে। এর মধ্যে মাত্র ২৩ টি ভাটার পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে।
জেলার সদরসহ ১১ উপজেলার অধিকাংশ ইটভাটায় এমন দৃশ্য চোখে পড়লেও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা গুলো রয়েছে নিরব দর্শকদের ভুমিকায়। সদর উপজেলার বরুনকান্দি এলাকায় দিঘা গ্রামে অবৈধভাবে গড়ে ওঠা এমবিকে নামের এক ইটভাটা বন্ধে এলাকাবাসীর পক্ষ থেকে ১৩৭ জন বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে নিরব।তবে এ ইটভাটার স্বত্বাধিকারী আব্দুল মান্নান দাবি করেন,সম্প্রতি মালিক সমিতির আন্দোলনের সময় ডিসি অফিস থেকে তার ইটভাটা এই বছরের জন্য চালু রাখার মৌখিক অনুমোদন দিয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করেন, লোক দেখানো কিছু ইটভাটায় অভিযান চালালেও অদৃশ্য কারণে সেই ইটভাটাগুলো সংশ্লিষ্ট প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পুনরায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ফসলি জমি থেকে কেটে নেয়া মাটি দিয়ে ইট তৈরি এবং কাঠ নিয়ে ইট পোড়ানোর বিষয়ে অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ায় হতাশ এলাকাবাসী। জেলার পোরশা উপজেলার ইটভাটা গুলোতে সবচেয়ে বেশি কাঠ পোড়ানো হচ্ছে।
এ উপজেলায় ১১টি মধ্যে ৮টি ইটভাটায় পোড়ানো হচ্ছে বিভিন্ন ফলজ ও বনজ গাছের কাঠ। কৌশল করে ইটভাটা মালিকরা এলাকার স্বল্প শিক্ষিত কৃষকদের লোভনীয় টাকার প্রলোভন দিয়ে তাদের জমি থেকে মাটি কেটে নিচ্ছে। পোরশার একটি ফসলি মাঠের প্রায় আংশিক এলাকা জুড়ে কার্যক্রম চালাচ্ছে ভাটার মালিক কামরুল হাসান চৌধুরী। ভাটার ম্যানেজার তারেক আজিজ জানান,এ ইটভাটার আয়তন এখন ৫৫ বিঘা জমি জুড়ে। সকল জমি বিভিন্ন মেয়াদে লীজ নেয়া আছে। পরিবেশের ছাড়পত্র সনদসহ সরকারি সকল বিষয়ে রাজস্ব দেয়া হয়।ম্যানেজার আজিজ অকপটে স্বীকার করলেন, ইটভাটাতে কাঠ পোড়ানো স্বাভাবিক বিষয়।
এসব বিষয়ে গণমাধ্যম কর্মীরা কেইবিসি ইটভাটার স্বত্বাধিকারী ও পোরশা উপজেলা মালিক সমিতির সভাপতি আকবর আলী কালু’র মুঠোফোনে জানতে চাইলে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।
জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নূরে আলম মিঠু মুঠোফোনে বলেন,কোন ভাবেই ইটভাটাতে কাঠ পোড়ানো যাবে না।
কারণ ডিসি অফিসে ভাটা মালিকদের প্রথম অঙ্গীকার ছিল কোন ক্রমেই ইটভাটাতে কাঠ পোড়ানো হবে না।
যদি কেউ কাঠ পোড়ায় তাহলে প্রশাসন ব্যবস্থা নিবে। পোরশা উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম মুঠোফোনে বলেন,তিনি নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন।
তবে ব্যস্তার মধ্যেও মাটিকাটাসহ কাঠ পোড়ানোর বিষয়ে কেউ তথ্য দিয়ে সহযোগিতা করলে অভিযান চালানো সহজ হবে বলে তিনি জানান।মোবাইল কোর্টের মাধ্যমে পোরশা উপজেলার ৭টি ইটভাটার ২৯ লাখ টাকা জরিমানার সত্যতা নিশ্চিত করে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হোসেন তাদের অভিযান অব্যহত থাকবে

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *