1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম:
মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার কুমিল্লায় দলিল থাকার পরও জমিতে ঢুকতে পারছেন না ক্রেতারা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই ফ্লাইদুবাইয়ের আকাশে শ্বাসরুদ্ধকর ৩০ সেকেন্ড: যেভাবে রক্ষা পেলেন ১৭৪ যাত্রী রাজবাড়ীতে মানবপাচারের দায়ে পলাতক ২ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৫:৩৫ পিএম
শেয়ার করুন

পোশাক শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলন বর্তমানে নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (২ নভেম্বর) বিকালে সচিবালয়ে গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, শ্রমিকদের প্রধান দাবি ছিল মজুরি বোর্ড গঠন, যা ইতোমধ্যেই পূরণ করা হয়েছে। মজুরি বোর্ডের দাবিতে অতীতে কখনো সড়ক-মহাসড়ক অবরোধের নজির নেই, তাই বর্তমানে যারা আন্দোলনের নামে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন। আটক হওয়া মুখোশধারীদের অনেকে রাজনৈতিক স্লোগান দিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে সোমবার সকালে একই স্থানে গার্মেন্টস মালিক নেতাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও স্বার্থ রক্ষায় সব পক্ষের আলোচনার ভিত্তিতে দ্রুততম সময়ের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে। শ্রমিকদের বিষয়গুলোকে অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, তাই বাস্তবতার নিরিখে মজুরি নির্ধারিত হবে। এ ক্ষেত্রে অসন্তোষের কোনো কারণ নেই বলে তিনি মনে করেন। এ বিষয়ে আলাপ-আলোচনা হবে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যেই যথা-শিগগির সম্ভব তাদের ন্যূনতম মজুরি নির্ধারণ করে সেটি ঘোষণা হতে পারে।

উল্লেখ্য যে, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের লক্ষ্যে গত ১ নভেম্বর সরকার মজুরি বোর্ড গঠন করেছে। সোমবারই এই বোর্ডের প্রথম সভা হওয়ার কথা রয়েছে অথবা খুব অল্প সময়ের মধ্যেই তারা আলোচনায় বসবেন। এদিনের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিভিন্ন গার্মেন্টস শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। শ্রমিক নেতারা তাদের বিভিন্ন দাবির বিষয়টি সরকারের কাছে তুলে ধরেছেন। তিনি বলেন, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার (১ নভেম্বর) মজুরি বোর্ড গঠিত হয়েছে।

এই বিভাগের আরো খবর