1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার কুমিল্লায় দলিল থাকার পরও জমিতে ঢুকতে পারছেন না ক্রেতারা আন্দোলনের নামে সহিংসতায় ভিন্ন উদ্দেশ্য রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলনে পলাতক অপশক্তির অস্থিরতা সৃষ্টির প্রমাণ মিলেছে: মাহদী দশমিনায় অগ্নিকাণ্ডে তিন ভাইয়ের ঘর পুড়ে ছাই ফ্লাইদুবাইয়ের আকাশে শ্বাসরুদ্ধকর ৩০ সেকেন্ড: যেভাবে রক্ষা পেলেন ১৭৪ যাত্রী

সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২ নভেম্বর, ২০২৬ ৭:৩৫ পিএম
শেয়ার করুন

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও উজিরপুর উপজেলা বিএনপির সভাপতি এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে জড়িয়ে একটি বেসরকারি টেলিভিশন ও বিভিন্ন মাধ্যমে বিভ্রান্তিকর সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়েছে উজিরপুর উপজেলা বিএনপি। গত সোমবার বেলা ১১টায় উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খানের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত ৩০ অক্টোবর উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে নয়টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ও ভোটদান চলছিল। এ সময় শোলক ইউনিয়নের প্রার্থী পলাশ কুন্ড ও তার অনুসারীরা গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। দলীয় নেতৃবৃন্দ জানান, ঘটনার সময় এমপি এস সরফুদ্দিন আহমেদ সান্টুসহ জ্যেষ্ঠ নেতারা সেখানে উপস্থিত ছিলেন না।

দলটির দাবি, পলাশ কুন্ড বিএনপির কোনো অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত নন। গত ৫ আগস্টের পূর্বে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকায় তৃণমূল নেতাকর্মীদের প্রবল বিরোধিতার মুখে তার প্রার্থিতা বাতিল করা হয়। এ নিয়ে সুনির্দিষ্ট প্রমাণসহ অভিযোগপত্র ইতিমধ্যে দপ্তরে জমা দেওয়া হয়েছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, কোনো ধরনের বক্তব্য বা সাক্ষাৎকার ছাড়াই একতরফাভাবে এই সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার নীতিমালা পরিপন্থী। গত ৫ আগস্টের পূর্বে তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন—সে কারণেই তার প্রার্থিতার বিরুদ্ধে অন্য নেতাকর্মীদের প্রবল বিরোধিতার মুখে তাকে অযোগ্য ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, পলাশ কুন্ড ও তার সহযোগীরা এলাকায় সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছেন। মিথ্যা ও কুরুচিপূর্ণ তথ্য প্রচার করে সংসদ সদস্য ও উপজেলা বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে সভায় দাবি করা হয়। বিশেষ করে কোনো ব্যক্তি বা রাজনৈতিক নেতার ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন সংবাদের ক্ষেত্রে তথ্য যাচাই অত্যন্ত জরুরি।

দলীয় নীতিনির্ধারকরা সংশ্লিষ্ট গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রকৃত ঘটনা যাচাই করে প্রয়োজনীয় সংশোধনী ও ব্যাখ্যা প্রকাশ করেন। ভবিষ্যতে যেকোনো সংবাদের ক্ষেত্রে উভয়পক্ষের বক্তব্য গ্রহণ ও সত্যতা যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে এস সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান।

এই বিভাগের আরো খবর