1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আমার স্বপ্ন শেষ,কলিজাটা আর নেই - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে

আমার স্বপ্ন শেষ,কলিজাটা আর নেই

আহমেদ সাজু (সখীপুর) টাঙ্গাইল
  • আপডেট টাইম : সোমবার, ২২ জুন, ২০২৬ ৬:৫৬ পিএম
শেয়ার করুন

ঠিক এইভাবে বিলাপ করে বারবার মূর্ছা যাচ্ছিলেন সেঁজুতির বাবা ফালু চন্দ্র মালু।টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের ২ দিন পর সেঁজুতি (৮) নামের এক শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন)সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলা পরিষদ পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সেঁজুতি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র মালুর মেয়ে। সে সখীপুর আদর্শ শিশু কানন প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজনরা জানায়,গত শনিবার (২০ জুন) বিকেলে উপজেলা মাঠে খেলতে গিয়ে সেঁজুতি নিখোঁজ হয়।ঘটনার পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে উদ্বেগ সৃষ্টি হয়।

পরে রাতেই শিশুটির বাবা ফালু চন্দ্র সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরিবারের একাধিক সদস্যের দাবি, রোববার রাতে তাদের কাছে একটি ফোনকল আসে, যেখানে সেঁজুতিকে ফিরিয়ে দেওয়ার কথা বলে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। ওই কলের প্রায় আধা ঘণ্টা পর সোমবার সকালে স্থানীয়রা উপজেলা পরিষদ পুকুরে একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন।

নিহত সেঁজুতির বাবা ফালু চন্দ্র মালু দাবি করেন “আমার ছোট্ট মেয়েটিকে মেরে পুকুরে ফেলে রাখা হয়েছে। আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার চাই।তিনি হত্যাকারীর বিচারের দাবিতে স্থানীয় সংসদ ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী এডভোকেট আহমেদ আযম খান ফোনকলে ভুক্তভোগী ওই পরিবারকে আইনি সহায়তাসহ পাশে থাকার প্রতিশ্রুতি দেন।ঘটনার পর থেকে সখীপুর থানা অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় তথ্য- প্রযুক্তির মাধ্যমে উদ্ধার কার্যক্রম অব্যাহত ছিল।লাশ মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল এএসপি( সার্কেল)একেএম মামুনুর রশীদ জানান,প্রাথমিকভাবে ধারণা করা হয়, পুকুরে ডুবে মারা গেছে ।তিনি আরও জানায়,ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর