1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩ কুবিতে ধর্ম অবমাননার অভিযোগে শিক্ষার্থীকে বহিষ্কারের দাবি দেশ এখন মাফিয়া রাষ্ট্রে পরিণত হয়েছে: নাহিদ ইসলাম

আম বাজারে ‘আম তোলা’র দৌরাত্ম্য, পুলিশের অভিযানে গ্রেফতার ৫

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২৬ ৯:১৫ পিএম
শেয়ার করুন

নওগাঁর সাপাহার আম বাজারে কৃষকদের ভ্যান ও ট্রলিতে আনা আম থেকে জোরপূর্বক ইচ্ছামতো আম তুলে নেওয়ার অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুলাই) দুপুরে সাপাহার থানা পুলিশের বিশেষ অভিযানে বাজার এলাকা থেকে তাদের হাতেনাতে আটক করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন পত্নীতলা উপজেলার পাড়াশাওলী গ্রামের কাশেম আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩৫), সাপাহারের প্রফেসরপাড়া এলাকার বিদেশি লাল বাঁশফোড়ের ছেলে জয় বাঁশফোড় (২০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর গ্রামের শামসুল হকের ছেলে মোঃ নাইম ইসলাম (২২), প্রফেসরপাড়া এলাকার মৃত মানা লালের ছেলে সপেন বাঁশফোড় (৫০) এবং গণেশের ছেলে জয় বাঁশফোড় (২২)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাজারে আম বিক্রি করতে আসা কৃষকদের ভ্যান ও ট্রলি থেকে ‘আম তোলা’র নামে চক্রটি ইচ্ছামতো আম নিয়ে নিত। এতে কৃষকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছিলেন।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, চলতি আম মৌসুমে কৃষক ও ব্যবসায়ীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। তারা বাজারে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এমন অভিযান নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

এই বিভাগের আরো খবর