
বাংলাদেশে হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি এর মধ্যেই নানা আলোচনা সমালোচনা জন্ম দিয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। বাংলাদেশের মানুষ যখন তাদের স্বপ্ন পূরণের আশা ভোটের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার ও তাদের মৌলিক অধিকার বাস্তবায়নের অপেক্ষায় তখন প্রার্থীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। কেউ অর্থ দিচ্ছে ভোটারদের ! কেউ অর্থের লোভ দেখাচ্ছে! কেউ আবার অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে! ইতিমধ্য এ সকল অভিযোগ বিভিন্ন প্রার্থী ও সমর্থকদের বিরুদ্ধে পাওয়া যাচ্ছে। প্রার্থীর কেউ আবার অর্থ সহ গ্রেফতার হয়েছে! কেউ অর্থ নিয়ে যাওয়ার সময় গ্রেফতার হতে দেখা গেছে। আবার কেউ পোলিং এজেন্ট সেজে প্রভাব বিস্তারের অভিযোগে গ্রেফতার হয়ে সাজাও পেয়েছে।
রাজধানীর মিরপুরের গুরুত্ব পূর্ণ ১৪/১৫ ও ১৬ এ তিনটি আসনেই এমন কিছু অভিযোগ সহ বিভিন্ন জেলা একই চিত্র উঠে আসছে গনমাধ্যমে। জানা গেছে, পল্লবীর মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে পোলিং অফিসারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। অবৈধ প্রভাব বিস্তারের দায়ে সংশ্লিষ্টদের ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোছা সুমনা ইসলামকে তাৎক্ষণিক ভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনা ২) রাজধানীর শাহ্ আলী থানাধীন দরগা স্কুল ভোটকেন্দ্রে সন্ধ্যা ৭টার পর একটি ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, প্রিজাইডিং অফিসার কামাল হোসেন তালুকদারের কক্ষে প্রায় ৩০ মিনিট অবস্থান করেন ঢাকা-১৪ আসনের জামায়াতে ইসলাম সমর্থিত এমপি পদপ্রার্থী ব্যারিস্টার আরমান।প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় ব্যারিস্টার আরমানের এক সহযোগী প্রিজাইডিং অফিসারের হাতে একটি নীল ব্যাগ তুলে দেন। তবে ব্যাগে কী ছিল সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরে এ বিষয়ে দরগা ইস্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার কে নীল ব্যাগে অর্থ দেওয়ার বিষয়ে জানতে চাইলে হলে, অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন দরগা স্কুলের প্রিজাইডিং অফিসার কামাল হোসেন তালুকদার। এছাড়াও আরো কয়েক জায়গায় অনিয়মের চেষ্টা করা হচ্ছে এবং অর্থ বিতরণের চেষ্টা হচ্ছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে। ঢাকা ১৪ আসনের মিরপুর বিএডিসি ভোটকেন্দ্র থেকে জামায়েত সমর্থক চারজনকে আটক করে পুলিশের হাতে দিয়েছে স্থানীয় জনতারা বলে খবর পাওয়া গেছে।
ঘটনা ৩) ঢাকা ১৫ আসনের জামায়াতের প্রার্থী শফিকুর রহমানের নির্বাচনী বুথ ছয়টি ভেঙে ফেলানোর অভিযোগ রয়েছে তার সমর্থকদের। ঘটনা ৪) ঢাকা ৬ আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো. হাবিবকে আটক করে সাধারণ জনগণ। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সত্যতা নিশ্চিত করে তাকে দুই দিনের কারাদণ্ড দেন।ঘটনা ৫) ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে।ঘটনা ৬) নির্বাচনের ঠিক আগের দিন কুমিল্লার মুরাদনগরে নগদ ২ লাখ টাকাসহ মাওলানা হাবীবুর রহমান হেলালী নামের এক জামায়াত নেতাকে আটক করেছে স্থানীয়রা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে নিয়ে যায়।
উল্লেখ্য, আগামীকাল সকালেই বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরিস্থিতি নিয়ে ভোটারদের মধ্যে কৌতূহল ও উদ্বেগ লক্ষ্য করা গেছে। অন্যদিকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তারা। দেশের ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২৯৯টি আসনে ৪২ হাজার ৬৫১টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। বাকি একটি আসন শেরপুর-৩-এ একজন প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন বাতিল করা হয়েছে।
Leave a Reply