1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইউক্রেনের শিক্ষাপ্রতিষ্ঠানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ - আজকের কাগজ
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
এসআরবি বিলের ৮ বিষয়ে বিরোধী দলের ভিন্নমত নুসরাত হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’ আওয়ামী সরকারের রেখে যাওয়া ঋণ পরিশোধে বিএনপি সরকারের রেকর্ড স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি পরিচয়ে বিয়ে দিতেন স্বামী বিআরটিএ-তে ছদ্মবেশে দুদক, ঘুস নিতে গিয়ে ধরা আনসার সদস্য কুবিতে শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়তে ‘ক্যারিয়ার মাস্টারক্লাস’ মহিযখাল উচ্চ বিদ্যালয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা টঙ্গিবাড়ীতে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে অভিযান, ৩ পাইপলাইন ধ্বংস সবুজ বাংলাদেশ বিনির্মাণে চৌদ্দগ্রাম পৌরসভার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

ইউক্রেনের শিক্ষাপ্রতিষ্ঠানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪ ৪:৫০ পিএম
শেয়ার করুন

ইউক্রেনের ওডেসার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩২ জন।এই ভবনটি সেখানে ‘হ্যারি পটার প্রাসাদ’ নামে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই ভবনে ওডেশা ল’ একাডেমি নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হত। এ ছাড়া ভবনটিতে থাকতে সাবেক আইনপ্রণেতা সেরহি কিভালোভ। হামলায় তিনিও আহত হয়েছেন।

রয়টার্সের টেলিভিশনের ফুটেজে একটি প্রাইভেট ল একাডেমি ভবনের ছাদ হামলায় ধ্বংস হয়ে যেতে দেখা গেছে। আগুন নেভানোর চেষ্টা করছিলেন দমকল কর্মীরা।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে ভবনটিতে আগুন জ্বলতে এবং আকাশের দিকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

এই বিভাগের আরো খবর