
জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর ক্ষমতা হারানো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কীভাবে দেশে ফিরতে পারেন, তা নিয়ে চলছে নানামুখী আলোচনা। এরই মধ্যে শেখ হাসিনার সম্ভাব্য ফেরার পথগুলো পর্যালোচনার উদ্দেশ্যে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের চারজন প্রভাবশালী নেতা। ভারতের বিভিন্ন গণমাধ্যমে এই সফরের তথ্য উঠে এসেছে।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এই প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন। তারা পেট্রাপোল সীমান্ত ও সেখানকার ইমিগ্রেশন কেন্দ্র পরিদর্শন করেন।
সিএনএন-নিউজ ১৮ এবং নিউজ ১৮-এর সংবাদে জানানো হয়েছে, এই প্রতিনিধিদলটি শুধুমাত্র পেট্রাপোল নয়, বরং আগামী কয়েকদিনের মধ্যে আগরতলা গিয়ে ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন পয়েন্টও ঘুরে দেখবেন। তাদের এই তৎপরতা ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে পশ্চিমবঙ্গের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার কিছুটা রহস্য রেখে বলেছেন, সব কিছু পরিষ্কার হতে সময় দিন, আপনারা শুধু অপেক্ষা করুন এবং দেখুন। সিএনএন-নিউজ ১৮ ও নিউজ ১৮-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রতিনিধিদলটির আগরতলায় ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। তবে তাদের সফর নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে। তবে অন্য কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই নেতারা পেট্রাপোল ও আগরতলা সফরের পরিকল্পনা করছেন।