1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:২৯ পিএম
শেয়ার করুন

ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ না করায় চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া ও বায়েজিদ থানা এলাকায় অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে পাঁচটি ভবনে অভিযান চালানো হয়। এর মধ্যে দুটি ভবন সিলগালা করা হয়েছে এবং বিভিন্ন অনিয়মের দায়ে মোট সাড়ে ৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে বাণিজ্যিক প্রতিষ্ঠান ব্র্যান্ড বাকেটকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
নগরীতে ভবন নির্মাণের ক্ষেত্রে নির্ধারিত বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ইমারত নির্মাণ বিধিমালা অনুসরণ না করার বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট ভবন ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন চউকের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ) হামীমুন তানজীন এবং অথরাইজড অফিসার-০১ জনাব কাজী কাদের নেওয়াজ। এ সময় চউকের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে চউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “চট্টগ্রাম মহানগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে ইমারত নির্মাণ বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। ভবন নির্মাণে বিধিবিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। নগরীর শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, “ভবনমালিক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্মাণকাজের প্রতিটি পর্যায়ে অনুমোদিত নকশা ও প্রযোজ্য বিধিমালা মেনে চলতে হবে। এ ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”
চট্টগ্রাম মহানগরীর পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করা, ভবন নির্মাণে শৃঙ্খলা বজায় রাখা এবং ইমারত নির্মাণ বিধিমালার যথাযথ প্রয়োগের লক্ষ্যে চউকের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরো খবর