1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইসরায়েলের বর্বতার বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়, গ্রেপ্তার ৩০০ - আজকের কাগজ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
গ্রিস উপকূলে দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বেশির ভাগই বাংলাদেশি নওগাঁয় ঐতিহাসিক হিন্দুবাঘা ধামে দুই কোটি টাকা ব্যায়ে নতুন শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ নবীন বিতার্কিক তৈরির লক্ষ্যে কুবি ডিবেটিং সোসাইটির ‘ক্রাউন অব আর্গুমেন্টস’ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ সাকিবের আর দেশে ফেরার সুযোগ নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী দিল্লিতে হাসিনার বক্তব্য নিয়ে যা বলছে ভারত হাসিনা সরকার পতনের ১ দফা কীভাবে এসেছিল জানালেন রাশেদ কিসের হাসিনা! মাঝেমধ্যে শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী থাইল্যান্ডে বেড়েই চলেছে বন্দুক হামলা, ছয় বছরে ঝরেছে শতাধিক প্রাণ

ইসরায়েলের বর্বতার বিরুদ্ধে উত্তাল যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়, গ্রেপ্তার ৩০০

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১ মে, ২০২৪ ৭:২২ পিএম
শেয়ার করুন

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বতার বিরুদ্ধে উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের একাধিক বিশ্ববিদ্যালয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।

শুরু থেকেই এই সংঘাতে ফিলিস্তিনকে সমর্থন দিয়ে আসছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সবচেয়ে সক্রিয় ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়। গত মাসের শুরুর দিকে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ক্যাম্প উচ্ছেদ করার পর থেকে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে একই ধরনের বিক্ষোভ শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভ করছে ও বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ক্যাম্পাসে নির্মিত তাঁবু সরানোর বিষয়ে অস্বীকৃতি জানিয়েছে। এমন অবস্থায় তাদের বহিষ্কার করা শুরু করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারপরও তাদের নিবৃত্ত করা যায়নি। অবশেষে গতকাল মঙ্গলবার সেখানে পুলিশ প্রবেশ করে।

নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামস জানিয়েছেন, যারা একটি হল দখল করেছিল তাদের সরিয়ে দেওয়ার জন্য কলম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষের অনুরোধে ‘ব্যাপক অভিযান’ চালানো হয়েছিল।

সংবাদ সম্মেলনে মেয়র জানান, গত রাতে পুলিশ কর্মকর্তারা ক্যাম্পাসে অভিযান চালানোর পর কলম্বিয়া ইউনিভার্সিটি এবং নিউইয়র্কের সিটি ইউনিভার্সিটি থেকে প্রায় ৩০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার জন্য বহিরাগতরা দায়ী, যারা ‘তরুণদের উগ্রবাদী’ বানানোর চেষ্টা করেছিল।

স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বছরে প্রায় ৯০ হাজার মার্কিন ডলার চার্জ করা কলম্বিয়া বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল বিশ্ববিদ্যালয়গুলোর একটি। নিউ ইয়র্কের এই বিশ্ববিদ্যালয়টি এখন গাজায় যুদ্ধ ও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে দেশটিতে চলমান বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই বিভাগের আরো খবর