1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইসরায়েলে স্কলারশিপের সুযোগ পেয়েও ভর্তি না হওয়ার সিদ্ধান্ত রাবি ছাত্রের - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

ইসরায়েলে স্কলারশিপের সুযোগ পেয়েও ভর্তি না হওয়ার সিদ্ধান্ত রাবি ছাত্রের

রাবি প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫ ৯:২০ এএম
শেয়ার করুন

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের বার-ইলান বিশ্ববিদ্যালয়ের ‘নিউরো ডাটা ইরাসমাস মুণ্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’ (Brain and Data Science)-এ ফুল ফান্ডেড স্কলারশিপ পাওয়ার পরও সেখানে ভর্তি না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত গণিত বিভাগের সাবেক শিক্ষার্থী মো. কামরুল হাসান (উজ্জ্বল)।

২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী কামরুলের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়। বর্তমানে তিনি নরওয়ের একটি বেসরকারি প্রতিষ্ঠানে সার্ভিস ডিপার্টমেন্টে কর্মরত আছেন।

সোমবার (৭ এপ্রিল) বণিক বার্তাকে দেওয়া এক প্রতিক্রিয়ায় কামরুল জানান, “গতকাল রবিবার (৬ এপ্রিল) আমি ‘নিউরো ডাটা ইরাসমাস মুণ্ডুস জয়েন্ট মাস্টার্স প্রোগ্রাম’-এ Brain and Data Science বিষয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি। প্রোগ্রামটির আওতায় প্রথম বছর পড়ার জন্য বাধ্যতামূলকভাবে ইসরায়েল যেতে হতো এবং দ্বিতীয় বছর পড়তে হতো ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব জ্যুভাস্কিলা-তে। কিন্তু আমি ইসরায়েলের প্রতি কোনো সমর্থন দেই না, তাই সেখানে পড়তে রাজি হইনি।”

তিনি আরও বলেন, “সম্ভবত এটি আমার একাডেমিক জীবনের সবচেয়ে কঠিন একটি সিদ্ধান্ত। অনেক ভাবনা-চিন্তার পর এবং গাজায় চলমান মানবিক সংকট বিবেচনায় আমি সেই অফারটি প্রত্যাখ্যান করেছি—ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের জন্য।সবাই আমার জন্য দোয়া করবেন।”

উল্লেখ্য, রাবির সাবেক এই শিক্ষার্থী ‘চাঁদপুর ফ্যামিলি, রাবি’র অন্যতম সম্মানিত সদস্য এবং বর্তমানে উপদেষ্টাদের একজন। বর্তমানে আরও তিনটি ইরাসমুস মুণ্ডুস প্রোগ্রামের ফলাফলের অপেক্ষায় আছেন তিনি।

এই বিভাগের আরো খবর