1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ইসরায়েলে হামলার পর যা বললেন ট্রাম্প - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
ছাত্র-জনতার আন্দোলনে উত্তাল আলবেনিয়া, পদত্যাগে নারাজ প্রধানমন্ত্রী নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভ্রমণের জন্য উন্মুক্ত সাজেক আসামি ‘ছিনিয়ে নিতে’ ফাঁড়িতে হামলা, দুই পুলিশ সদস্য আহত সাবেক এসবি প্রধান মনিরুল ও তার পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩ যুব উন্নয়ন পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৫ বিদ্যুৎ খাতে অর্থায়ন বাড়াতে চীনা ব্যাংকের প্রতি আহ্বান জ্বালানিমন্ত্রীর ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের সংসদ প্রাঙ্গণ পরিদর্শন প্রধানমন্ত্রীর, দিলেন যেসব নির্দেশনা কর্ণফুলি শিকলবাহা খাল থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামীসহ গ্রেপ্তার ২

ইসরায়েলে হামলার পর যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪ ১:১৮ পিএম
শেয়ার করুন

ইসরায়েলের ওপর ইরানের হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তেমন উচ্চবাচ্য করেননি। তবে তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির তীব্র সমালোচনা করেছেন। খবর ফক্স নিউজ ও দ্য হিলের।

শনিবার পেনসিলভেনিয়ায় সমাবেশে ট্রাম্প তাঁর বক্তৃতার শুরুতে বলেন, ‘আরও কিছু বলার আগে আমি বলতে চাই ঈশ্বর ইসরায়েলের জনগণের মঙ্গল করুন। তারা এই মুহূর্তে আক্রমণের মুখে রয়েছে। এর কারণ আমরা খুব দুর্বলতা দেখাচ্ছি।’

কট্টর ইসরায়েলপন্থী হিসেবে পরিচিত ট্রাম্প বলেন, ‘আমরা যে দুর্বলতা দেখিয়েছি তা অবিশ্বাস্য। আমরা যদি অফিসে (প্রেসিডেন্ট পদে) থাকতাম তবে এটি ঘটত না। আপনি তা জানেন, তারা তা জানে এবং সবাই তা জানে।’

ট্রাম্প বলেন, ‘আমেরিকা ইসরায়েলের জন্য প্রার্থনা করছে এবং ক্ষতিগ্রস্ত সবাইর জন্য নিরঙ্কুশ সমর্থন পাঠাচ্ছে।

এদিকে ট্রাম্পকে টেক্কা দিয়েছেন তারই দলের সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন। ইসরায়েলের বিরুদ্ধে তেহরান ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তিনি আমেরিকাকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলার আহ্বান জানিয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি এ আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর