1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ঈদের ছুটির আগে বেতন-বোনাস দিতে হবে : প্রতিমন্ত্রী - আজকের কাগজ
শনিবার, ১৬ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের ছায়ায় বাংলাদেশ নিরাপদ থাকবে : তথ্য প্রতিমন্ত্রী কথিত অভিনেত্রী সুলতানা নিপার বাসা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার দীর্ঘ ২২ বছর পর শনিবার চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী মুক্তি পেল বিশ্বকাপের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: শফিকুর রহমান জাতিসংঘে শান্তিরক্ষা ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত এনসিপি চট্টগ্রাম মহানগর নব গঠিত কমিটি থেকে গণপদত্যাগের ডাক আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১ শিক্ষার্থীদের ভালোবাসায় শিক্ত হয়ে বিদায় নিলেন ববি উপাচার্য ড.তৌফিক আলম

ঈদের ছুটির আগে বেতন-বোনাস দিতে হবে : প্রতিমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪ ১২:২৮ পিএম
শেয়ার করুন

ঈদের ছুটির আগে শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নজরুল ইসলাম চৌধুরী। বুধবার দুপুরে সচিবালয়ে আরএমজি সেক্টর সংক্রান্ত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি টিসিসি) ১৭তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বেতন-বোনাস কবে পরিশোধ করা হবে, এ নিয়ে জানতে চাইলে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন ও বোনাস দিতে হবে। কোনো নির্দিষ্ট তারিখ বেঁধে দেওয়া হয়নি। কোন ইন্ডাস্ট্রির মালিক কখন দিতে পারবে, কখন দিতে পারবে না, সেটা তো আমরা জানি না। আমরা বলেছি ঈদের ছুটির আগে দিতে হবে। ঈদের আগে কোনো শ্রমিক ছাঁটাই করা যাবে না। এটা আমাদের কড়া নির্দেশনা।

তিনি বলেন, মালিক ও শ্রমিক নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে। ঈদ সামনে রেখে কোনো ধরনের শ্রমিক অসন্তোষ বা এই সেক্টরে কোনো অঘটন ঘটবে বলে আমরা মনে করি না। তাদের সমস্যাগুলো ইতিমধ্যে সমাধান হয়ে গেছে। যেসব সমাধান হয়নি, সেগুলো সমাধানের বিষয়ে আমরা কার্যকর ব্যবস্থা নেব।

এই বিভাগের আরো খবর